কক্সবাজার: কক্সবাজার-৩ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদের ঈগল প্রতীকের প্রচারণার গাড়ি ভাংচুর চালানো হয়েছে।
বুধবার বিকাল ৫ টার দিকে রামু বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
ব্যারিস্টার মিজান সাঈদ জানিয়েছেন, নিয়মিত প্রচারণার অংশ হিসেবে অটোরিক্সাটি রামু বাইপাস এলাকায় পৌঁছলে নৌকা প্রতীকের সমর্থকরা শ্লোগান দিয়ে গাড়িটি ভাংচুর চালায়। এসময় গাড়িতে প্রচারণায় থাকা এক কর্মীকে মারধর করা হয়েছে। আহত কর্মী কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
রামু থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, ঘটনার খবর পেয়ে তিনি সহ রামু উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ধরণের একটি ঘটনা ঘটেছে। কারা করেছে নিশ্চিত হওয়া যায়নি। এব্যাপারে লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।







