মোঃ ইদ্রিস আলীঃ ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুরে ৪ নং আলিয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সি মোহাম্মদ তোফাজ্জল হোসেন সম্রাটের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ৪ নং আলিয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সর্বস্তরের জনগণ। আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে উক্ত কর্মসূচি পালন করে তারা। এ সময় আলিয়াবাদ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল হক, সহজ শাখা কৃষকলীগের সভাপতি কামরুল হাসান বাবলু, আলিয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ছাত্রনেতা নাজমুল আলম সুমন, শামীম হক ফ্যান ক্লাবের সভাপতি মিন্টু মন্ডল, সহ-সভাপতি রিক্তা আক্তারী, বিশিষ্ট ব্যবসায়ী জামান মন্ডল প্রমুখ। মানববন্ধনে তারা অবিলম্বে সম্রাটের মুক্তি দাবি করেন। এর আগে সম্রাটের মুক্তির দাবিতে একটা মিছিল শহর প্রদক্ষিণ করে।
৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই...






