বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক তরফা ও ডামি ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলনে জনমত তৈরীর লক্ষ্যে উপজেলা বিএনপির আয়োজনে লিফলেট বিতরণ ও গনসংযোগ করা হয়। গতকাল বিকালে ভান্ডারপুর বাজারে এই লিফলেট বিতরন করা হয়। লিফলেট বিতরণে নেতৃত্ব দেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা আকন্দ বাবুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, রেজাউন নবী স্যান্ডু, সাংগঠনিক সম্পাদক মুন হাসান প্রমুখ।
সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...







