রংপুর বিভাগীয় প্রতিনিধি: ঘটনাবহুল আরেকটি বছর শেষ করলো রংপুরবাসী। ২০২৩ সালের নানা ঘটনার সাক্ষী হয়ে থাকলো রংপুর অঞ্চলের মানুষ। বিদায়ী বছরের কয়েকটি ঘটনা দেশবাসীকেও নাড়া দিয়েছে। সবচেয়ে আলোচিত ঘটনা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুরের গণমহাসাবেশে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা। একই বছরে রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন মানুষে কাছে স্বরনীয় ঘটনা। মানুষের কাছ থেকে বিদায় নেওয়া বছরেই রংপুরে গ্যাস এসেছে। ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় রংপুরে সতর্কতা জারি করে ছিল পানি উন্নয়ন বোর্ড। আলোচিত এসব ঘটনার কয়েকটি তুলে ধরা হলো-
২২ মার্চ: জেলা প্রশাসক ‘স্যার’ ডাকতে বাধ্য করায় অবস্থান কর্মসূচি’ হাতে লেখা এমন প্যাকার্ড নিয়ে অবস্থান কর্মসূচিতে বসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে বসেন তিনি।
এপ্রিল: গ্রীষ্মের তাপদাহে পুড়ে রংপুর। এবাররই প্রথম গরমে অতিষ্ঠ মানুষদের মধ্যে পানির বোতল বিতরণ করা হয়েছে।
১ জুন: নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের উদ্যোগে এ দিন ৫ মিনিট স্তব্ধ থাকে রংপুর। এ কর্মসূচি পালনে সর্বস্তরের মানুষ সাড়া দেয়।
২ আগস্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিলা স্কুল মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে অংশগ্রহণ করেন। তিনি ২৭টি প্রকল্পের উদ্ধোধন করেন। সেই সাথে তিস্তার মহাপরিকল্পনা বাস্তায়নের ঘোষণা দেন।
১৯ সেপ্টেম্বর: এ দিনে গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনূসের এর বিরুদ্ধে রংপুরে মামলা হয়। একই দিনে রংপুর বিনোদন চিড়িয়াখানায় রয়েল বেঙ্গল টাইগার দ¤পতি রোমিও-জুলিয়েটকে আনা হয়েছে। বিকালে বিশেষ ব্যবস্থায় রোমিও-জুলিয়েটকে নিয়ে আসা হয়।
২৬ সেপ্টেম্বর: মহান মুক্তিযুদ্ধে প্রথম শহীদ শংকু সমজদারের মা দীপালী সমজদার মারা যান। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ভোরে নগরীর কামাল কাছনায় নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১ অক্টোবর: এদিনে নগরীতে ৩৫ টাকা কেজি দরে এ খোলাবাজারে আলু বিক্রয় করা শুরু হয়। কাচারীবাজার এলাকায় খোলা ট্রাকে এই বিক্রয়কার্যক্রম চলে।
৪ অক্টোবর: ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় রংপুরে সতর্কতা জারি করে ছিল পানি উন্নয়ন বোর্ড। এর পরের দিন টানা বর্ষণে বন্যায় প্লাবিত হয় জেলার বিভিন্ন এলাকা।
১৪ নভেম্বর: রংপুরের মানুষ বছরের পর বছর থেকে গ্যাসের জন্য অপেক্ষা করে আসছিলেন। অবশেষে এ দিনে উন্নয়ের ডানা মিলে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আসে। এদিন সকালে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্যাস সঞ্চালন লাইনের উদ্বোধন করেন। তারপর পেট্রো বাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার জেলার পীরগঞ্জে গ্যাস স্টেশন প্রাঙ্গণে ফলক উন্মোচন করেন।
১৮ ডিসেম্বর: জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী ঈগল প্রতীক পেয়ে প্রচারণা শুরু করে দেশব্যাপী আলোচনায় আসে।
২৬ ডিসেম্বর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি কলেজ মাঠের জনসভায় আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরীর নৌকায় ভোট চান। পীরগঞ্জ উপজেলার লালদিঘির ফতেহপুর গ্রামে শ্বশুর বাড়ীতে যাওয়ার পথে মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে পথ সভায় রাশেক রহমানের জন্য নৌকা মার্কায় ভোট চান এবং পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় ড.শিরিন শারমিন চৌধুরীকে মেয়ে সম্বোধন করে তার জন্য নৌকায় ভোট চান। এছাড়াও শেখ হাসিনা ছোট বোন শেখ রেহেনা, দলের নেতাকর্মী, শ্বশুর বাড়ীর লোকজনকে নিয়ে প্রয়াত স্বামী এমএ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেন।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







