রংপুর বিভাগীয় প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ন্যায় রংপুর বিভাগে ১৫টি আসনে চমক তৈরি হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনে বিভাগের ৩৩ টি আসনের মধ্যে প্রায় অর্ধেক আসনজুড়েই নানা কারণে নির্বাচনি উত্তাপ ছড়িয়ে পড়েছে। এসব আসনে কে নির্বাচিত হবে, আর কে হারবেন তা জানতে অপেক্ষায় আছে সাধারণ মানুষ। আসনগুলোতে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে নৌকা, লাঙ্গল, ঈগল পাখি, ট্রাক, কেটলি, গোলাপ ফুল সহ অন্য প্রতীকের প্রার্থীগণ রয়েছেন। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছেন আওয়ামী লীগের নৌকা, লাঙ্গল এবং স্বতন্ত্র প্রার্থীরা। আওয়ামী লীগের ছেড়ে দেওয়া আসনে শরিকদেরও গলার কাঁটা স্বতন্ত্ররা। কোন কোন আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ত্রি-মুখী লড়াই হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। রংপুরের ৩৩ আসনের মধ্যে ১৫টিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে স্থানীয়রা মনে করছেন। এসব আসনে পাল্লা দিয়ে প্রচার, গণসংযোগ ও উঠান বৈঠকসহ নানা কর্মসূচি পালন করছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। এতে সরগরম হয়ে উঠেছে এসব নির্বাচনী এলাকা। যে সকল আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে তা হলো- রংপুর ১ (গংগাচড়া ও সিটি করপোরেশন আংশিক) জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত মশিউর রহমান রাঙ্গা (ট্রাক), আসাদুজ্জামান বাবলু (কেটলি) ও জাতীয় পার্টির হোসেন মকবুল শাহরিয়ার আসিফ (লাঙ্গল)। রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আওয়ামী লীগের আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ডিউক, স্বতন্ত্র বিশ্ব নাথ সরকার বিটু ও জাতীয় পার্টির আনিছুল ইসলাম মন্ডল। রংপুর-৫ (মিঠাপুকুর) আওয়ামী লীগের রাশেক রহমান ও স্বতন্ত্র জাকির হোসেন। কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) জাতীয় পার্টির মোস্তফিজুর রহমান ও জাকের পার্টির আব্দুল হাই। কুড়িগ্রাম-৩ (উলিপুর) নৌকার সৌমেন্দ্র প্রসাদ পান্ডে ও স্বতন্ত্র অধ্যাপক ডা. আক্কাস আলী। কুড়িগ্রাম-৪ (রৌমারী-রাজিবপুর-চিলমারী) নৌকার বিপ্লব হাসান পলাশ ও জাতীয় পার্টির একেএম সাইফুর রহমান বাবলু। লালমনিরহাট-১ (হাতিবান্ধা-পাটগ্রাম) নৌকার মোতাহার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধান। লালমনিরহাট-২ (কালিগঞ্জ-আদিতমারী) নৌকার সমাজকল্যাণ মন্ত্রী নুুরুজ্জামান আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হক। লালমনিরহাট-৩ (সদর) আওয়ামী লীগের মতিয়ার রহমান ও জাতীয় পার্টির জাহিদ হাসান লিমন (লাঙ্গল)। ঠাকুরগাঁও-২(বালিয়াডঙ্গি-হরিপুর-রাণিশংকৈল) নৌকার মাজহারুল ইসলাম সুজনের প্রতিপক্ষ স্বতন্ত্র আলী ইসলাম জুয়েল। ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-আংশিক রাণীশংকৈল) ওয়ার্কার্স পার্টির গোপাল চন্দ্র রায় ও লাঙ্গলের হাফিজ উদ্দিন। দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) নৌকার মনোরঞ্জল শীল ও স্বতন্ত্র মো. জাকারিয়া। দিনাজপুর-৩ (সদর) নৌকার হুইপ ইকবালুর রহিম ও স্বতন্ত্র বিশ্বজিৎ ঘোষ। দিনাজপুর-৪ (চিরিরিবন্দর-খানসামা) নৌকার আবুল হাসান মাহমুদ আলী, স্বতন্ত্র তরিকুল ইসলাম। দিনাজপুর-৬ (বিরামপুর-আংশিক হাকিমপুর- নবাবগঞ্জ-ঘোড়াঘাট) নৌকার শিবলী সাদিক ও স্বতন্ত্র আজিজুল হক চৌধুরী। পঞ্চগড়-১ (সদর-তেঁতুলিয়া-অটোয়ারী) নৌকার নাঈমুজ্জামান ভূইয়া মুক্তা ও স্বতন্ত্র আনোয়ার সাদাত সম্রাট। গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলচড়ি) নৌকার মাহমুদ হাসান, জাতীয় পার্টির আতাউর রহমান আতা (লাঙ্গল) ও স্বতন্ত্র ফারজানা রাব্বি বুবলী। গাইবান্ধা-২ (সদর) লাঙ্গলের প্রার্থী আব্দুর রশিদ সরকার ও স্বতন্ত্র প্রার্থী শাহ সরওয়ার কবীর। নীলফামারী-২ (সদর) নৌকার প্রার্থী আসাদুজ্জামান নুর ও স্বতন্ত্র জয়নাল আবেদিন। নীলফামারী-১ (ডোমার-ডিমলা) নৌকার আফতাব উদ্দিন সরকার ও তৃণমূল বিএনপির এনকে আলম চৌধুরী।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







