প্রেস বিজ্ঞপ্তি
চিটাগাং আইডিয়্যাল হাই স্কুলে নৈপুণ্য অ্যাপসের মাধ্যমে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির মূল্যায়ন রিপোর্ট কার্ড বিতরণ অনুষ্ঠান নবনির্মিত স্কুল মিলনায়তনে চিটাগাং আইডিয়্যাল ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ও চিটাগাং আইডিয়্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুহাম্মদ ইউছুফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক শাহীদা নাসরিন শিউলীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া মূল্যায়ন রিপোর্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কমরুন্নেছা খানম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী মনজারে খোরশেদ আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি কমরুন্নেছা খানম নতুন শিক্ষাক্রমের গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং নতুন শিক্ষাক্রমের কার্যক্রম বিষয়ে বিশদ বর্ণনা উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের সামনে বর্ণনা করেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী মনজারে খোরশেদ আলম তাঁর বক্তৃতায় নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে বিষয়শিক্ষক, শ্রেণিশিক্ষক, সর্বোপরি অভিভাবকদের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি বলেন নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে চিটাগাং আইডিয়্যাল হাই স্কুল শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে যাওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে । সভাপতির বক্তব্যে ড. মুহাম্মদ ইউছুফ শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে পাঠানোর মাধ্যমে এই শিক্ষাক্রম বাস্তবায়নে অভিভাবকদের সহযোগিতা পুর্নব্যক্ত করেন। সিনিয়র শিক্ষক মুহাম্মদ সৈয়দুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ আমিরুল হোসাইন, সিনিয়র শিক্ষক এস.এম. এম. শিবলী নোমানী, ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শ্রেণি শিক্ষক, অন্যান্য শিক্ষক। অনুষ্ঠানে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির সামগ্রিক মূল্যায়ন ধারণা প্রদান করেন মাস্টার ট্রেইনার ও সিনিয়র শিক্ষক দিলকুশা খানম। অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে স্ব স্ব বিষয়ভিত্তিক মূল্যায়ন রিপোর্ট পর্যালোচনা করেন সংশ্লিষ্ট বিষয় শিক্ষকবৃন্দ।







