কম্বল বিতরণের কালে নীলফামারী শাখার ব্যাবস্থাপক শাহাজাদী খাতুন বলেন, “আমরা সবসময়ই অসহায় মানুষের পাশে দাঁড়াই। কাস্টমারের সেবা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক কাজে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই।”
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের নীলফামারী শাখার কাস্টমার সার্ভিস ম্যানেজার মো: হিটলার আলম, নীলফামারীর বিশিষ্ট ব্যবসায়ী বিভূতি বিশ্বাস, ব্যবসায়ী সুজিত কুমার চক্রবর্তী, আমিনুর রহমান ও হোসেন খান মানিক। উক্ত অনুষ্ঠানে আরও উপস্হিত ছিলেন ব্যাংকের অন্যান্য শাখা-উপশাখার কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।







