চলমান শিক্ষা কারিকুলাম বাতিলের দাবীতে ০১ জানুয়ারি’২৪ সোমবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর আওতাধীন থানা(মডেল থানা উত্তর, মডেল থানা দক্ষিন, বন্দর থানা,কাউনিয়া থানা,এয়ারপোর্ট থানা) সমূহে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বরাবর স্মারকলিপি পেশ।
মডেল থানা উত্তর শাখার মানববন্ধনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলাম বলেন নতুন শিক্ষা কারিকুলামের মাধ্যমে সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পাঁয়তারা করছে। নতুন প্রজন্মকে নাস্তিক ও মেধাশূণ্য করার সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে।
তিনি বলেন, চলমান শিক্ষা কারিকুলাম বাতিল করে যুগোপযোগী শিক্ষা কারিকুলাম প্রণয়ন করত হবে।
তিনি সতর্ক করে বলেন, জাতিসত্তা বিরোধী যে কোন সিদ্ধান্ত বাতিল না করলে সর্বত্র আন্দোলন গড়ে তোলা হবে।







