রংপুর বিভাগীয় প্রতিনিধি: হাঁড় কাপানো শীত উপেক্ষা নির্বাচনী প্রচারণার এক পথসভায় জাতীয় পাটির চেয়ারম্যান জিএম কাদের বলেন, নিবাচনের পরিবেশের বিষয়ে সরকার কথা না রাখলে নিবাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। মঙ্গলবার (২ জানুয়ারী) রাতে নিজ নিবাচনী এলাকা রংপুরের পানবাজার মাঠে পথসভায় তিনি এসব কথা বলেন। জাপা চেয়ারম্যান বলেন, কেউ এককভাবে এটা করতে পারেন না। জাতীয় পাটির যারা দলকে না জানিয়ে প্রেসের সামনে বিভিন্ন ধরনের কথা বলে নিবাচন থেকে সরে দাড়াচ্ছে। তাদের বিরুদ্ধে দলীয় শৃঙখলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন জাপার ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসীর, সাংগঠনিক স¤পাদক হাজি আব্দুর রাজ্জাক, নিবাহী সদস্য লোকমান হোসেন ও হাসানুজ্জামান নাজিম প্রমুখ। জিএম কাদের বলেন, রংপুরের মানুষ লাঙ্গলকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে, আমি রংপুরের মানুষ। এখানে আমার শৈশব, কৈশর, যৌবন কেটেছে। আমাদের দলের প্রতিষ্ঠাতা এরশাদের পাশে ছিলেন আপনারা। তিনি নেই, এখন আমার পাশে,লাঙ্গলের পাশে থাকবেন। আমি নির্বাচিত হলে রংপুরের উন্নয়নের পাশাপাশি আপনাদের কথা সংসদ এবং সংসদের বাইরে তুলে ধরবো। পরে তিনি সদর উপজেলার বিভিন্ন পথসভায় লাঙ্গল মার্কায় ভোট চান।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







