লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের নৌকার প্রার্থী নূরউদ্দিন চৌধুরী নয়ন (এমপি) বলেছেন, গত দু’বছর তার আসনে যে দৃশ্যমান উন্নয়ন করেছেন। অন্য কেউ ১০ বছর দায়িত্বপালন করলেও এমন উন্নয়নমূলক কাজ করতে পারবে না।
বুধবার (৩ জানুয়ারি) বিকেলে সদর উপজেলা টুমচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এমপি প্রার্থী নয়ন তার নির্বাচনী জনসভায় এসব বলেন।
নৌকার প্রার্থী নয়ন ভোটারদের উদ্দেশে বলেন, এ উন্নয়ন অব্যাহত রাখতে আপনারা (ভোটাররা) আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্র গিয়ে একটি করে নৌকা মার্কা ভোট দিবেন।
নয়ন আরও বলেন, বিএনপি-জামায়াত নির্বাচনে অংশগ্রহণ করেননি। তাদের কোনো প্রার্থী নেই। তাই তারা তাদের উন্নয়নের স্বার্থে ভোট কেন্দ্রে আসা উচিত। উপ-নির্বাচনের পর আমি দুই বছর সময় পেয়েছি। এর মধ্যে টুমচরে আমি ব্যাপক উন্নয়ন করেছি। টুমচরের সবগুলো কাঁচা রাস্তাকে পাকা করেছি। গত দুই বছরে ৩৬ লক্ষ টাকা মসজিদ মাদরাসায় বিভিন্ন মন্দিরে অনুদান দিয়েছি। তাই ৭ তারিখে সকলে মিলে নৌকায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।

সভায় টুমচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন লোলার সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্যে দেন বাংলাদেশ আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খোকন পাল, সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, সাবেক ছাত্রনেতা সৈয়দ নুরুল আজিম বাবর, মোফাচ্ছেল হোসেন চুন্নু প্রমুখ।







