আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটারদের কেন্দ্রে যাওয়ার মতো পরিবেশ সৃষ্টি করতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য স্বতন্ত্র (ট্রাক) প্রতীকের প্রার্থী এম.এ সাত্তার। তিনি বলেন- তার প্রতিপক্ষ (নৌকার) প্রার্থীর সমর্থকরা এপর্যন্ত তার বেশকিছু সমর্থকদের বাধা, মামলা, হামলা, ভাঙচুর, বাড়ি-বাড়ি গিয়ে তার নেতাকর্মী ও সমর্থকদের হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে স্বতন্ত্র প্রার্থী সাত্তার লক্ষ্মীপুর প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
ক্ষোভ প্রকাশ করে স্বতন্ত্র প্রার্থী বলেন, এখন থেকে ১০ থেকে ১২ মিনিট পূর্বে তার (ট্রাক) প্রতীকের এক সমর্থককে চরশাহী ইউনিয়নে মারধর করা হয়। হামলার সঙ্গে সরাসরি নৌকার প্রার্থীর লোকজনকে দায়ী করা হয়। উপস্থিত মোবাইল থেকে রক্তাক্ত যুবকের ছবি সাংবাদিকদের দেখান তিনি।
এম.এ সাত্তার ভোটারদের উদ্দেশ্য করে বলেন, প্রচার-পচারণায় বাধাসহ নানামুখী সমস্যা সৃষ্টির পরও আমি আমার নির্বাচনী প্রচারণা যথাযথ নিয়ম মেনে সম্পন্ন করতে যাচ্ছি। এজন্য আপনারা সাধারণ ভোটারা আপনাদের পরিবার-পরিজন নিয়ে আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্র গিয়ে আমার (ট্রাক) মার্কা একটি ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।







