রংপুর বিভাগীয় প্রতিনিধি: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের নিজ জেলা রংপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৬টি সংসদীয় আসনে বেসরকারীভাবে যাদের নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আসন ভিত্তিক হলো রংপুর-১ আসনে (গঙ্গাচড়া ও রংপুর সিটির ১ থেকে ৮ নং ওয়ার্ড) স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি কেটলি প্রতীকে ৭৩ হাজার ৯২৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান (রাঙ্গা) ট্রাক প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৩৩২ ভোট। রংপুর-২ আসনে (বদরগঞ্জ-তারাগঞ্জ) আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক নৌকা প্রতীকে ৮১ হাজার ৫৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কৃষক লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ সরকার বিটু পেয়েছেন ৬১ হাজার ৫৮৩ ভোট। রংপুর-৩ আসনে (সদর-সিটির ৯ থেকে ৩৩ওয়ার্ড ) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের লাঙ্গল প্রতীকে ৮১ হাজার ৮৬১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী ঈগল প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৩২৬ ভোট। রংপুর-৪ আসনে (কাউনিয়া-পীরগাছা) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নৌকা প্রতীকে ১ লক্ষ ২১ হাজার ৬২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির মোস্তফা সেলিম বেঙ্গল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৬৭১ ভোট। রংপুর-৫ আসনে (মিঠাপুকুর) আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকার ১ লক্ষ ৯ হাজার ৭০৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের রাশেক রহমান পেয়েছেন ৭৪ হাজার ৫৯০ ভোট। রংপুর-৬ আসনে (পীরগঞ্জ) আওয়ামী লীগের প্রার্থী জাতীয় সংসদের ¯িপকার ড. শিরীন শারমিন নৌকা প্রতীকে ১ লক্ষ ৮ হাজার ৬৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম ট্রাক প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৮৩২ ভোট।






