এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর বিরামপুরে বিয়ের দাবীতে ছেলের বাড়িতে মেয়ের অনশন করেছে। উক্ত বিষয়ে আজ (১০ জানুয়ারি-২০২৪) উপজেলার খয়েরবাড়ি মির্জাপুর গ্রামের ময়নুর রহমানের মেয়ে মেহজাবিন আকতার রিয়া দীর্ঘ দিনযাবত বিয়ের প্রলোভনে
চকহরিদাসপুর গ্রামের মো: আনোয়ার হোসেনের ছেলে সাগরের সহিত প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়। দীর্ঘ দিন থেকে মেয়ে ছেলেকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে মেয়ে ছেলেকে বারবার বিয়ের চাপ সৃষ্টি করলেও ছেলে কৌশলে তার সঙ্গ এড়িয়ে চলতে থাকে। এমন অবস্থায় মেয়ে তার সত্বীত্ব রক্ষায় ছেলের বাড়ি চকহরিদাসপুর গ্রামে আজকে বিয়ের দাবীতে অনশন করেন। চকহরিদাসপুর গ্রামের মো: আনোয়ার হোসেনের ছেলে সাগর (২৫) মেয়ের এমন অনশনের খবরে বাড়ি থেকে পালিয়ে যায়। এমন খবরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পাড়া মহল্লা বিভিন্ন এলাকা থেকে এমন অনশনের চিত্র মানুষ দেখার ভিড় জমায়। উক্ত ঘটনায় ছেলে সাগর কে মেয়েকে বিবাহ থেকে বিরত রাখতে তার চাচা বিরামপুর ঘাটপাড়ে বিশিষ্ট মুদি ব্যবসায়ি বকুল হোসেন বেশ কয়েকবার মেয়েকে প্রলোভন দেখিয়ে বিষয়টি ধামাচাপা দিয়ে রাখেন। বেশ কিছু সময় যাবত মুদি ব্যবসায়ি বকুল হোসেন তার ভাতিজা সাগর কে এমন ঘটনা থেকে এড়িয়ে নেওয়ার চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে বলে জানান স্হানীয়রা। মেয়ে অনশনের চিত্রে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলে সুকৌশলে ছেলের চাচা মুদি ব্যবসায়ি বকুল হোসেন মেয়েকে তার বাড়িতে প্রবেশ করে বিভিন্ন প্রকার প্রলোভন দেখান। একপর্যায়ে মেয়ে ও ছেলের বিষয়ে উভয় পক্ষের মধ্যে আর্থিক লেনদেন মর্মে মেয়েকে তার পিতার বাড়িতে পাঠানোর পায়তারা করিতেছে বলে জানান স্হানীয়রা। এমন অবস্থায় উভয় পক্ষের লোকজন নিয়ে ছেলের বাড়িতে শালিশ অব্যাহত রয়েছে বলে জানা যায়।।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








