ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার রিপোর্টার্স ইউনিটির ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ডোমার রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুলফিকার আলী ভুট্টোর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-১ সেলিম রেজা, প্যানেল মেয়র-২ অহিদুল ইসলাম, নীলফামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বল, সাধারণ সম্পাদক আল আমিন, কাউন্সিলর আনারুল ইসলাম, কাওছার আলম, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সফিয়ার রহমান রতন, ডোমার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রওশন রশিদ প্রমূখ।
Views: 472
Related