Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home মতামত

নতুন শিক্ষাক্রমের কাঙ্ক্ষিত ফল আনতে হলে!

admin by admin
February 21, 2024
in মতামত
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

 

বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ শিক্ষাক্রম পেয়েছে রাষ্ট্র। ’৯০ দশকের অভিজ্ঞতায় বলতে পারি, তোতা পাখির মত
মুখস্ত বিদ্যা, এই শতকের সৃজনশীলের ত্রুটি-বিচ্যূতি কাটিয়ে যে মূল্যায়ণধর্মী এবং সমস্যার সমাধানকারক নতুন
শিক্ষাক্রম চালু করেছে সরকার সেটা একদিকে যেমন যুগোপযোগী, উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতামূলক এবং
শিক্ষার্থীদেরকে দক্ষতাভিত্তিক জ্ঞান অর্জনের সহায়ক পদ্ধতি। তবে এই চমৎকার শিক্ষাক্রম বাস্তবায়নের বাধা
প্রধাণত একটি। যারা এই নতুন পদ্ধতি মাঠপর্যায়ে তথা প্রতিষ্ঠানে বাস্তবায়ন করবে সেই সম্মানিত শিক্ষকগণ
পুরোপুরি প্রস্তুত কি-না? কেন এই প্রশ্ন? শিক্ষকদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি, সামাজিক অবস্থান, বাজারমূল্যের সাথে
বেতনের অসামঞ্জস্য, চাকুরির সুযোগ-সুবিধা এসব বিবেচনায় বর্তমানে শিক্ষকদের সিংহভাগ অসুখী এবং অখুশি।
রাষ্ট্রে এখনো তৃতীয় শ্রেণির পদমর্যাদার শিক্ষক আছে! মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তুরের শিক্ষকদের নিয়মিত
পদোন্নতি না হওয়া, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড সংক্রান্ত জটিলতা, শিক্ষকদের কিছু পদ অন্যান্য ক্যাডারের
কর্মকর্তাদের অধিগ্রহনে যাওয়া, অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তাদের দীর্ঘবছর ইনক্রিমেন্ট না হওয়া-এই জাতীয়
নানাবিধ বঞ্চনা শিক্ষকদের মানসিকভাবে মুষড়ে দিয়েছে। শিক্ষকদের সাথে আলাপকালে অনুধাবন করা যায়, বঞ্চনার
প্রলম্বিত ইতিহাসে কতোখানি ক্ষতের সৃষ্টি হয়েছে!

রাষ্ট্র যাদের নিয়ে এবং যাদেরকে দিয়ে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করতে চায় তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও প্রাপ্য
অধিকারের জায়গাতে বঞ্চিত করে বিপুল সম্ভাবনাময়ী নতুন শিক্ষা কাঠামোকে বাস্তবায়িত করতে পারবে?-সেটা তুমুল
বিতর্কের অবকাশ রাখে! রাষ্ট্র শিক্ষাক্ষেত্রে অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন করতে পারে কিন্তু শিক্ষকদেরকে যদি
সন্তুষ্ট করতে ব্যর্থ হয় তবে নির্দিষ্ট লক্ষে পৌঁছানো সম্ভব হবে না। সম্প্রতি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে
কর্মরত প্রভাষকদের একাংশের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি হয়েছে! এখানে লক্ষ্যনীয় যে, প্রভাষক পদে একজন
ক্যাডার কর্মকর্তা ১০ বছর কর্মরত আছে অথচ বেশ কয়েকবছর পরে পদোন্নতির প্রজ্ঞাপন প্রকাশিত হলেও তাতে
অনেকের নাম আসেনি! আশানুরূপ হয়নি তো বটেই! এই বঞ্চনা কেবল পদোন্নতি বঞ্চিতদেরকে হতাশ করেনি বরং তাদের
সকল জুনিয়র ব্যাচের মধ্যে হতাশা ছড়িয়েছে। জড়িয়েছে মানসিক জড়ায়! বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহন, বিভাগীয় পরীক্ষা ও
সিনিয়র স্কেল পরীক্ষায় উত্তীর্ণ এবং সন্তোষজনক এসিআর থাকার পরেও যারা দীর্ঘ অপেক্ষার পরেও পদোন্নতি
পানি তারা মানসিক তুষ্টি নিয়ে নবোদ্যমে ক্লাসরুমের ডায়াসে শিক্ষার্থীদের সামনে দাঁড়াতে পারবে-এমন আশা কী রাষ্ট্র
করে? করা কি উচিত?

অন্যান্য কাডারে কর্মরত কর্মকর্তাদের নবম গ্রেড থেকে ষষ্ঠ গ্রেডে পদোন্নতি পেতে নির্ধারিত সময়ের ছয়মাস
থেকে বড়জোর এক বছর অপেক্ষা করা লাগতে পারে! ক্ষেত্রবিশেষে সামন্য ব্যতিক্রম আছে হয়তো! কিছু কিছু ক্যাডারে
কর্মরতদের নির্ধারিত সমেয়ই পদোন্নতি হয়! অথচ শিক্ষা ক্যাডারে কর্মরতদের প্রথম পদোন্নতি হতে যুগের
অপেক্ষা করতে হয়! মানুষ তো মেশিন নয় যে সে অনুভূতিহীন টিকে থাকবে! এই প্রবঞ্চনায় তাকে ভূপাতিত করে! একই
রাষ্ট্রব্যবস্থায় এমন দ্বিমূখী নীতি কোনভাবেই ভালো ফলাফল আনয়ন করবে না। মনিটরিং করে, শাসিয়ে, শাস্তির ভয়
দেখিয়ে উপস্থিতি নিশ্চিত করা যায় কিন্তু সুচারুভাবে দায়িত্বপালনের জন্য বলবর্ধক প্রদানের মাধ্যমে নিয়মিত
প্রেষণাও দিতে হবে। কর্মকালে পুরস্কার-পদোন্নতি এসব টনিকের কাজ করে! এমন সুন্দর শিক্ষাক্রমকে বাস্তবায়িত
করতে হলে, আকাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে হলে বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশগুলোসহ পশ্চিমা বিভিন্ন দেশে
শিক্ষকদেরকে প্রদত্ত নাগরিক সুযোগ-সুবিধা, আর্থিক নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বীকৃতির দিকে নজর দিতে হবে।
সম্মানের ক্ষেত্রে নিয়ে নতুনভাবে ভাবতে হবে। যেহেতু এই শিক্ষাক্রম উন্নত বিশ্বের শিক্ষাক্রমের সাথে সাযুজ্য
সেহেতু শিক্ষকদেরকেও আন্তর্জাতিকতার অনুরূপ সুযোগ সুবিধা দিতে হবে। গবেষণার ক্ষেত্রকে উম্মুক্ত করতে হবে।
একথা বলতে দ্বিধা নাই, পেটে ক্ষুধা নিয়ে যে শিক্ষক শিক্ষার্থীদের সামনে দাঁড়ায় সেই শিক্ষক যতই মহান শিক্ষক
হোন, সে তাঁর শিক্ষার্থীদের বড় হওয়ার স্বপ্না দেখাতে পারেন না। যেই শিক্ষক তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়ে
মনমরা অবস্থায় শিক্ষার্থীদের মুখোমুখি হন সেই শিক্ষক শিক্ষার্থীদের মেরুদন্ড সোজা রাখার শিক্ষা দিতে পারেন না!
নিশ্চয়ই একদিন বাংলাদেশ বহুদূরে যাবে তবে শিক্ষকদেরকে সই যাত্রায় চালকের ভূমিকা দিলে যাত্রাটি সহজ হবে।

যদিও শিক্ষাবিদদের একাংশ মনে করেন, কোন রাষ্ট্রের প্রচলিত শিক্ষাব্যবস্থা থেকে সম্পূর্ণ পরিবর্তনের মাধ্যমে
নতুন ব্যবস্থায় যাওয়া ঠিক নয় তবুও আমরা আশাবাদী বর্তমান সরকারের শিক্ষাবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী, সুদক্ষ
ও শিক্ষকসুহৃদ মাননীয় শিক্ষামন্ত্রীর দক্ষ পরিচালনায় নতুন শিক্ষাক্রম এ দেশের শিক্ষা ব্যবস্থায় বিপ্লব সুচিত
করবে। শিক্ষাকে এগিয়ে নিতে নতুন মেগাপ্রজক্ট হবে-এমন আশাবাদ পেয়েছি। একটি নতুন পদ্ধতি হিসেবে পাঠ্যবইয়ে
কিছু কিছু ত্রুটি-বিচ্যূতি থাকতে পারে, সারাদেশের শিক্ষকদেরকে দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণের জন্য আরও কিছু
সময় লাগতে পারে, অভিভাবকদের শিক্ষাক্রম নিয়ে ভুল ধারণা দূর হতে আরও কিছু সময় অপেক্ষা করতে হতে পারে তবে
এই শিক্ষাক্রম আদর্শ জাতি গঠনের সহায়ক হবে। তবে শিক্ষকদের স্বার্থ নিয়েও রাষ্ট্রকে চিন্তা-ভাবনা করতে হবে।
এদেশের সকল শিক্ষক আদর্শ শিক্ষক, নীতিবান সাধু-এই দাবী করার কোন সুযোগ নাই। তবে শিক্ষকদের মধ্যে ভালোর
সংখ্যা অন্যান্য পেশাজীবীদের তুলনায় অনেক বেশি। অনেক বেশি। কাজেই সৎ শিক্ষকগণ যাতে সম্মানের সাথে পরিবার
নিয়ে সমাজে বাঁচতে পারে সেই ব্যবস্থা রাষ্ট্র নিশ্চয়ই করবে। প্রাথমিকের শিক্ষকদেরকে এখনো তৃতীয় শ্রেণির
কর্মচারি হিসেবে রাখা হয়েছে। যেটা জাতি হিসেবে আমাদের জন্য কিছুটা লজ্জারও। যারা জাতির ভিত রচনা করেন
তাদেরকে উপযুক্ত সম্মান না দিলে আত্মনির্ভরশীল প্রজন্ম গড়ে তোলা মুশকিল।

সকল সীমাবদ্ধতার মধ্যেও আমরা আশাবাদী। একদিন সব আক্ষেপ ঘুচবে। তবে কর্তৃপক্ষের সদয় পদক্ষেপে যেসকল
বঞ্চনা দূরীকরণের সক্ষমতা রাষ্ট্রের রয়েছে সেগুলো আশু উদ্যোগের মাধ্যেমে সমাধান করা উচিত। শিক্ষা ও শিক্ষা
সংশ্লিষ্ট যে-সকল স্থানে দুর্নীতি বাসা বেঁধেছে সেগুলো চিহ্নিত করে অচিরেই কর্তৃপক্ষকে শুদ্ধি অভিযান পরিচালিত
করতে হবে এবং অন্যায়-অনাচার নির্মুল করতে হবে। আমরা চাই, এমন এক প্রজন্ম গড়ে উঠুক যারা কেবল সনদধারী
শিক্ষিত হবে না বরং মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবে। দুর্নীতিকে ঘৃণা করবে। অধিকারহীনের পক্ষে লড়াই করবে।
সর্বোপরি দেশ গঠনে সরাসরি অংশগ্রহনের যোগ্যতা নিয়ে বেড়ে উঠবে। যারা নিজেরাই স্বপ্ন দেখতে এবং সে স্বপ্ন
বাস্তবায়ন করার সক্ষমতা অর্জন করবে। আশা করি, নতুন শিক্ষাক্রম শিক্ষার্থীদের সেই পথে পরিচালিত করবে যদি
শিক্ষকগণ সমাজে সম্মান-মর্যাদা নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর নিশ্চয়তা পায়।

রাজু আহমেদ। কলাম লেখক।
raju69alive@gmail.com

Post Views: 257

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

by admin
September 19, 2026
0
68

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর শফিক বাবু,হাকিকুল...

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

by admin
September 19, 2026
0
71

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে স্বাধীনতার পর বাংলাদেশের উচ্চশিক্ষার সুযোগ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ১৯৯২...

জিন্নাহকে ঘিরে নতুন আবেগ: ইতিহাসের কোন পাঠ সামনে আসছে? মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

জিন্নাহকে ঘিরে নতুন আবেগ: ইতিহাসের কোন পাঠ সামনে আসছে? মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

by admin
September 17, 2026
0
22

বাংলাদেশে কোনো এক ঐতিহাসিক ব্যক্তিত্বকে নিয়ে নতুন করে আবেগ, প্রশংসা কিংবা রাজনৈতিক প্রচার দেখা দিলে প্রশ্ন তোলা অস্বাভাবিক নয়। বরং...

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

by admin
September 16, 2026
0
32

কোনো সাংবাদিকের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া বা ফৌজদারি মামলা করার কোনো আইনি এখতিয়ার প্রেস ক্লাবের নেই। প্রেস ক্লাব হলো...

রাজনীতি আমার কাছে কী – মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

রাজনীতি আমার কাছে কী – মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

by admin
September 16, 2026
0
24

রাজনীতি শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে কিছু পরিচিত মুখ ভেসে ওঠে। মিছিল, স্লোগান, পোস্টার, নির্বাচনের প্রচারণা, ক্ষমতার চেয়ার, সংসদ, বক্তৃতা—সব...

হাইড্রোজেন পারক্সাইড, দারিদ্র্য এবং সবুজ জ্বালানি: টাইম-সিরিজ প্রমাণ ও সরকারের উত্তরণের পথ

হাইড্রোজেন পারক্সাইড, দারিদ্র্য এবং সবুজ জ্বালানি: টাইম-সিরিজ প্রমাণ ও সরকারের উত্তরণের পথ

by admin
September 16, 2026
0
14

প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী, পোস্ট ডক ম্যাক্রো ও আর্থিক অর্থনীতিবিদ, আইটি বিশেষজ্ঞ, উদ্যোক্তা বিশেষজ্ঞ বাংলাদেশ একটি উল্লেখযোগ্য নিম্ন-মধ্যম আয়ের...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d