মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ মার্চ) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন, অহিদুর রহমান প্রকাশ সুমন ও মো. আশিক। সুমন ১৭ বছরের ও আশিক ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি। সুমনকে করেরহাট ইউনিয়নের সরকার তালুক এলাকার তার বাড়ি থেকে এবং আশিককে হিঙ্গুলি ইউনিয়নের পূর্ব হিঙ্গুলি গ্রামের তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল হারুন জানান, সাজাপ্রাপ্ত আসামিরা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের...








