যৌনপল্লীতে যেতেন আলিয়া, রপ্ত করেছেন তাদের ভঙ্গি, ভাষা ও উচ্চারণ

আগামী ২৫ ফেব্রুয়ারি। 

মুম্বাই তো বটেই এশিয়ার অন্যতম বড় যৌনপল্লী হচ্ছে কামাঠিপুরা । এই যৌনপল্লীতে যেতেন আলিয়া বাট। সেখানে গিয়ে যৌনকর্মীদের কথা বলার ভঙ্গি, ভাষা, উচ্চারণ, শরীরী ভাষা আয়ত্ত করার চেষ্টা করেছেন তিনি। কতটা পেরেছেন তার প্রমাণ হবে আগামী ২৫ ফেব্রুয়ারি।

কারণ এই দিনে মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘গাঙ্গুবাই’ ছবিটি।  যে ছবিটি একজন যৌনকর্মী থেকে সমাজের হর্তাকর্তা হয়ে উঠেন গাঙ্গুবাই। আর এই মূখ্য চরিত্রটিতে অভিনয় করেছেন আলিয়া।

গেল বছর থেকেই মুক্তির অপেক্ষায় রয়েছে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত বহুল প্রতিক্ষীত ছবি ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। কিন্তু ভারতে করোনা পরিস্থিতির কারণে মুক্তির তারিখ নির্ধারিত হওয়া সত্ত্বেও শেষ সময়ে স্থগিত হয়ে যায় ছবিটির মুক্তি।

অবশেষে প্রকাশ্যে এলো ‘গাঙ্গুবাই’ এর ট্রেলার। যদিও আগেই ঘোষণা এসেছিল শুক্রবার (৪ ফেব্রুয়ারি) প্রকাশিত হবে এর ট্রেলার। সে অনুসারেই কথা রেখেছেন নির্মাতা সঞ্জয় লীলা বানসালি।

৩ মিনিট ১৬ সেকেন্ডের ট্রেলারটির পুরোটা জুড়েই দেখা গেছে গাঙ্গুবাই অর্থাৎ আলিয়া ভাটকে তার অধিকারের জন্য লড়াই করতে। যা নজর কেড়েছে দর্শকদের। কেননা এমন চরিত্রে আগে কখনো দেখা মেলেনি আলিয়ার। এছাড়াও ট্রেলারে অল্প সময়ের জন্য হলেও দেখা গেছে অজয় দেবগণ, বিজয় রাজ এবং জিম সার্ভকে।

ষাটের দশকে গোটা কামাথিপুরার কর্ত্রী ছিলেন গাঙ্গুবাই। খুব অল্প বয়সে জোড় করে যৌনবৃত্তিতে নামানো হয়েছিল তাকে। এরপর সেই গাঙ্গুবাই হয়ে ওঠেছিলেন গোটা কামাথিপুরার হর্তাকর্তা। কিন্তু জোড় করে যে সব মেয়েদের এই পেশায় ঠেলে দেওয়া হত তাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন তিনি।

মূলত এস হুসেন জাইদির লেখা বই ‘মাফিয়া কুইনস অফ মুম্বাই’ অবলম্বনে তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য। আলিয়া ছাড়াও এই ছবিতে ডন করিমা লালার ভূমিকায় দেখা যাবে অজয় দেবগণকে।

সম্পর্কিত পোস্ট

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

কোনো সাংবাদিকের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া বা ফৌজদারি মামলা করার কোনো আইনি এখতিয়ার প্রেস ক্লাবের নেই। প্রেস ক্লাব হলো...

আওয়ামী লীগের মিছিলকাণ্ডে গুলশান থানার ওসিকে ওএসডি

আওয়ামী লীগের মিছিলকাণ্ডে গুলশান থানার ওসিকে ওএসডি

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল করার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.