Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home অপরাধ

ভুয়া সনদে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের সিইও কাজিম উদ্দিন

admin by admin
May 2, 2024
in অপরাধ, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

শুরুটা যখন জালিয়াতির হাত ধরে, ধারাবাহিকতাও একি পথে।ভুয়া সার্টিফিকেট দিয়ে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নির্বিঘ্নে তিন বছর কাটিয়ে দিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মো. কাজিম উদ্দিন। শুধু তাই নয় এবার নিয়োগপত্র নবায়নও করেছেন একি পন্থায়। নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র হাত দিয়েই পাচ্ছে এসব অনুমোদন। তবুও যেন দেখার দেখার কেউ নেই। বিমা খাতে সংকটের শেষ নেই, তার উপর বড় পদ ধারীদের অনিয়মে আরও বিতর্কিত হচ্ছে এই খাত।

‘কোন কোম্পানির শীর্ষ কর্মকর্তা যদি জালিয়াতি করে পদে বসেন, সেখানে সাধারণ গ্রাহকদের অনেক শঙ্কা থেকেই যায়। তাছাড়া বিমা খাতে বড় সংকট এখন গ্রাহকের টাকা না পাওয়া।’

জানা যায়, কাজিম উদ্দিনের শিক্ষাসনদ নিয়ে জোড়ালো প্রশ্ন থাকা সত্ত্বেও তার এই নিয়োগ প্রক্রিয়ার অনুমোদন দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আইডিআরএ’র নিয়োগ অনুমোদনপত্র বিশ্লেষণ করে দেখা যায়, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কাজিম উদ্দিনকে নিয়োগ প্রদানের জন্য প্রথমবার ২০২০ সালের নভেম্বর মাসে আইডিআরএ আবেদন করে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ। তাদের এ আবেদনের প্রেক্ষিতে ২০২০ সালের ১ নভেম্বর থেকে পরবর্তী তিন বছরের জন্য প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে তাকে নিয়োগ প্রদান করে আইডিআরএ।

আইডিআরএ’র দেওয়া নিয়োগের মেয়াদ শেষ হওয়ার পর একি সার্টিফিকেট দিয়ে ফের নিয়োগ নবায়ন আবেদন করা হয়। তার বিতর্কিত ভুয়া সার্টিফিকেট যাছাই-বাছাই ছাড়াই এবারও তাকে অনুমোদন দিয়েছে আইডিআরএ। তড়িগড়ি করে এই অনুমোদন নিয়ে ক্ষোভ রয়েছে খাত সংশ্লিষ্টদের। ছোট কোম্পানির সিইওদের অনুমোদন পেতে নাকানিচুবানি খেলেও বড় কোম্পানির ক্ষেত্রে ভিন্ন চিত্র বলে মনে করছেন তারা।

বিমা খাতের উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নিয়োগ অনুমোদনপত্র অনুযায়ী, কাজিম উদ্দিন নিয়োগ পরবর্তী প্রতিমাসে ছয় লাখ টাকা করে মাসিক সম্মানি নিচ্ছেন। চিকিৎসাভাতা, ব্যক্তিগত গাড়ি, ড্রাইভার এবং জ্বালানিসহ অন্যান্য সব সুযোগ-সুবিধাও ভোগ করে আসছেন তিনি।

আইডিআরএর কাছে নিয়োগপত্রের অনুমোদনের জন্য দাখিল করা কাজিম উদ্দিনের জীবন বৃত্তান্তসহ সংশ্লিষ্ট সব কাগজপত্রাদি পর্যালোচনা করে দেখা যায়, ১৯৮৪ সালে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কাকৈরতলা উচ্চবিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষায় দ্বিতীয় বিভাগ পেয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি।

এরপর জেলা শহরের নবাব ফয়জুন্নেসা সরকারি মহাবিদ্যালয় থেকে ১৯৮৬ সালে ব্যবসায় শিক্ষা থেকে দ্বিতীয় বিভাগ পেয়ে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হন।

কাজিম উদ্দিন ১৯৮৬ সালে উচ্চমাধ্যমিক পাস করার পর দীর্ঘ ৩২ বছরের ব্যবধানে বন্ধ থাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদিনের চেরাগের মত ২০১৮ সালে বিবিএ এবং ২০১৯ সালে এমবিএ পাসের সার্টিফিকেট আবিষ্কার করেন!

কোম্পানির সিইও পদে নিয়োগ লাভের সময় আইডিআরএতে উচ্চশিক্ষার সনদপত্র হিসেবেও তিনি দাখিল করেছেন অনুমোদনহীন কথিত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া এই বিবিএ ও এমবিএর সনদ।

সোনালী নিউজের হাতে আসা কাজিম উদ্দিনের সনদ অনুযায়ী, ২০১৮ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় দ্য ইউনিভার্সিটি অব কুমিল্লা থেকে সিজিপিএ ৩.৩৫ পেয়ে চার বছর মেয়াদি বিবিএ সম্পন্ন করেন।

এছাড়া একই বিশ্ববিদ্যালয় থেকে পরের বছর ২০১৯ সালে সিজিপিএ ৩.৪৩ পেয়ে একবছর মেয়াদি এমবিএ সম্পন্ন করেন। তার সবকটি সনদ পর্যালোচনা করে দেখা যায়, উচ্চমাধ্যমিক পাসের পর কথিত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সনদ প্রাপ্তির মধ্যে সময়ের ব্যবধান দীর্ঘ ৩২ বছর।

বিশ্ববিদ্যালয়টির অনুমোদন আছে কি না এমন তথ্য অনুসন্ধান করতে গিয়ে জানা যায়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অমান্য, প্রাশসনিক অব্যস্থাপনা, অর্থনৈতিক অস্বচ্ছতা এবং মানহীন শিক্ষাব্যবস্থার কারণে ২০০৬ সালে প্রতিষ্ঠানটির শিক্ষাকার্যক্রম বন্ধ ঘোষণা করে ইউজিসি। পরবর্তীতে সরকার কর্তৃক বন্ধ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যার রিট পিটিশন নং- ১৬৭১/২০১৪। এরও প্রায় একদশক পর আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমতি পেলেও নানান জটিলতার কারণে এখনো অনুমতি মেলেনি ইউজিসির। যার দরুণ অদ্যাবধি স্থগিত রয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম।

বিভিন্ন গণমাধ্যমের সংবাদ সূত্রে জানা যায়, দ্যা ইউনিভার্সিটি অব কুমিল্লা (ইউএনআইসি) সরকারের অনুমোদন লাভ করে ১৯৯৫ সালে। তবে নানা অনিয়মের কারণে ২০০৬ সালের ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম বন্ধ ঘোষণা করে সরকার।

দ্যা ইউনিভার্সিটি অব কুমিল্লা থেকে নেয়া কাজিম উদ্দিনের বিবিএ ও এমবিএ’র সনদটির বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের উপ-পরিচালক ড. মো. মহিবুল আহসান বলেন, দ্যা ইউনিভার্সিটি অব কুমিল্লার একাডেমিক কার্যক্রম শুরু হয়নি। আর যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়নি তার সনদ কেমন হবে সেটাতো বোঝাই যাচ্ছে।

বিমা খাত সংশ্লিষ্টরা বলছেন, ন্যাশনাল লাইফ দেশের শীর্ষস্থানীয় লাইফ বীমা কোম্পানি। যেখানে দেশের লাখ লাখ মানুষের আমানত রক্ষিত। এ ধরণের একটি কোম্পানির মুখ্য নির্বাহীর পদে ভুয়া সনদ দিয়ে নিয়োগ কোনভাবেই কাম্য নয়। এ ধরণের কর্মকান্ডে সরকারের উচিত বিষয়টি সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া। অন্যথায় তা হবে বীমাখাতে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অন্তরায়।

ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার পরিচালক মো. ওমর ফারুক বলেন, ইউনিভার্সিটি অব কুমিল্লার অনুমোদনই নেই। সুতরাং এখান থেকে যে সার্টিফিকেট প্রদান করা হবে সেটা ভুয়া। এই প্রতিষ্ঠানের সনদপত্র ব্যবহার করে চাকরি করার সুযোগ নেই।

বিমা বিশেষজ্ঞরা বলেন, আইডিআরএ’র দায়িত্ব পালনে অবহেলা এবং সঠিক তদারকির অভাবে এমন ঘটনা অহরহই ঘটছে। আবার এসবের ব্যাপারে আইডিআরএ অভিযোগ করলেও কিংবা সবকিছু জানা সত্ত্বেও অনেক ক্ষেত্রে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না কর্তৃপক্ষ।

অভিযোগের বিষয়ে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও কাজিম উদ্দিনকে মুটোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।তাই তার বিরুদ্ধে ভুয়া সদন দিয়ে সিইও পদে অনুমোদনের বিষয়ে কিছু জানা সম্ভব হয়নি।

জানতে চাইলে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী সোনালী নিউজকে বলেন, এই বিষয়ে কথা বলতে আমাদের মুখপাত্র রয়েছেন। আপনি তার সাথে যোগাযোগ করলে সব তথ্য জানতে পারবেন।

আইডিআরএ’র মুখপাত্র জাহাঙ্গীর আলমের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি সোনালী নিউজকে বলেন, সাধারণত পূর্বে একবার অনুমোদন পেলে পরবর্তীতে নিয়োগ নবায়নের ক্ষেত্রে তা যাছাই-বাছাই করা হয় না। তবে কেউ যদি আইডিআরএ অভিযোগ করে অবশ্যই কাগজপত্র ভালোভাবে যাচাই-বাছাই করা হবে। তখন কোনো ধরনের প্রশ্ন আসলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post Views: 304

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
7

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
60

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
88

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
17

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d