রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে অভিযান চালিয়ে কাভার্ড ভ্যান থেকে ৫৫ কেজি গাঁজাসহ
নাজমুল ইসলাম ওরফে নাঈম, জিল্লুর রহমান ও মিলন খাঁন নামে ৩ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ভোররাতে আরপিএমপি
তাজহাট এলাকার পেট্রোল পা¤েপর সামনে রংপুর-ঢাকাগামী মহাসড়কে অভিযান চালিয়ে
কুড়িগ্রাম থেকে আসা ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানে রক্ষিত ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা
হয়। এসময় মাদক কারবারি মো.নাজমুল ইসলাম ওরফে নাঈম, কাভার্ড ভ্যানের চালক মো. জিল্লুর
রহমান, হেলপার মো. মিলন খাঁনকে গ্রেফতার করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ
কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, রংপুর মহানগর মাদক মুক্ত না হওয়া পর্যন্ত
মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
৷৷ মজুরি বোর্ড কর্তৃক গার্মেন্টস শ্রমিকদের জন্য বেতন বৃদ্ধিতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন
সঞ্জয় কান্ত শীল বিশেষ প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর) গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি করায় গাজীপুরের কালীগঞ্জে হা-মীম গ্রুপের কর্মরত শ্রমিকরা মাননীয় প্রধানমন্ত্রী...








