স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের কৃতিসন্তান মোঃ রিসালাত ইসলাম সজিব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ২৬০ সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ইতিপূর্বে তিনি ছাত্রদলের বেসরকারী বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন। গনতন্ত্র পূণরুদ্ধার ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে এই ছাত্রনেতা ছিলেন রাজপথে সোচ্ছার তারই মূল্যায়ন হিসেবে এবার তাকে পদোন্নতি দিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। দিনাজপুরে তিনি একমাত্র ছাত্রনেতা যিনি কেন্দ্রীয় ছাত্রদলের কমিটিতে মনোনীত হলেন। মোঃ রিসালাত ইসলাম সজিব কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় রংপুর বিভাগীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপি দিনাজপুর জেলা কমিটির সভাপতি এ্যাডঃ মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচিসহ জেলা ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। তারা অভিনন্দন বার্তায় বলেন আগামী দিনে আন্দোলন বেগবান করতে কেন্দ্রীয় কর্মসূচী সফল বাস্তবায়নে তিনি পূর্বের ন্যায় রাজপথে তার ভূমিকা অক্ষুন্ন রাখবেন। নেতৃবৃন্দ তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেন।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







