আজ ১২ ফেব্রয়ারি ছিল শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনের সন্তান, সাংবাদিক শাহীন রেজা নূরের
প্রথম মৃত্যুবার্ষিকী। মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের সংগঠন প্রজন্ম ৭১ এর সভাপতিত্ব ছাড়াও তিনি
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। শাহীন রেজা
নূর দীর্ঘদিন রোগভোগের পর চিকিৎসাধীন থাকা অবস্থায় গতবছর ১২ ফেব্রুয়ারি প্রবাসে শেষ নিঃশ্বাস
ত্যাগ করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধিদের বিচার ও সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনের নিবেদিত যোদ্ধা,
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অগ্রগন্য একজন, রাজনৈতিক সুবিশ্লেষক, বাংলাদেশের এতিহাসিক ও
রাজনৈতিক-সাংস্কৃতিক ইতিহাসের ওপর বাগ্মী বক্তা, প্রগতিশীল এই মানুষের অকাল প্রয়াণ বাংলাদেশের
জন্য আমরা মনে করি এক অপূরণীয় ক্ষতি।
প্রজন্ম ৭১ এর এক ক্রান্তিকালীন সময়, সদস্যদের অনুরোধে তিনি সংগঠনের দায়িত্ব ভার গ্রহন
করেছিলেন এবং তা সুচারু ভাবে পালন করে গেছেন।
শাহীন রেজা নূরের প্রথম মৃত্যুবার্ষিকি উপলক্ষে প্রজন্ম ৭১ আজ সকালে তার কবরে ফুল দিয়ে তাঁকে
স্মরণ করে। সংগঠনের পক্ষ থেকে এর বর্তমান সভাপতি আসিফ মুনীর, সাধারন সম্পাদক কাজী
সাইফুদ্দীন আব্বাস ছাড়াও অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া শাহীন রেজা নূরের পরিবারের পক্ষ
থেকে আজ রাতে এক ওয়েবনিয়ারে তাঁর কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে্ ।
প্রয়াত শাহীন রেজা নূর প্রজন্ম ৭১ সহ আরো বিভিন্ন সংগঠন ও শুভানুধ্যায়ির কাছে আজীবন এক
অনুপ্রেরণা হয়ে থাকবেন।
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








