নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর:
বাংলাদেশ যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দিনাজপুর জেলা, পৌর ও সদর উপজেলা যুব মহিলা লীগ।
৬ জুলাই শনিবার বাংলাদেশ যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সকাল ১১টায় শহরের বাসুনিয়াপট্টিস্থ দিনাজপুর পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে জেলা, পৌর ও সদর উপজেলা যুব মহিলা লীগ। এসময় কেক কেটে উৎসবের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিনা কুমারী রায় পারুল ও মহিলা ভাইস চেয়ারম্যান কুলসুম বানু নার্গিস।
এরপরে পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা, পৌর ও সদর উপজেলা যুব মহিলা লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এসএম শামীম আলম সরকার বাবু। এসময় জেলা যুব মহিলা লীগের সভাপতি ছবি সিনহা এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মাসুদা পারভীন মুক্তা। এছাড়াও বক্তব্য রাখেন পৌর যুব মহিলা লীগের আহ্বায়ক মলিভিয়া পারলিন, সদর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক সাবিনা ইয়াসমিন, যুগ্ম আহ্বায়ক রিনাসহ অন্যান্য নেত্রীবৃন্দ।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন যুব মহিলা লীগের নেত্রীবৃন্দ।








