বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ আটোয়ারীর রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় নানী-নাতনীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের গোয়ালদিঘি এলাকায় আটোয়ারী-ঠাকুরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন একই ইউনিয়নের বড়দাপ এলাকার দুলালের স্ত্রী বেগম (৪৫) ও তার নাতনী আয়শা আক্তার (৩)। আয়শা একই এলাকার সাবিরুল ইসলামের মেয়ে।
পুলিশ জানায়, সন্ধ্যায় নানী আর নাতনী বাজার থেকে বাড়ীর কাছে এসে ব্যাটারী চালিত অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এসময় আটোয়ারী থেকে ঠাকুরগাঁওগামী দ্রুতগামী একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে গেলে তারা গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাদের ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে দু’জনের মৃত্যু হয়।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মুসা মিঞা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







