নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়নের, ৫নং ওয়ার্ডে (পশ্চিম যোগীপাড়া,পূর্ব যোগীপাড়া,মথুরাপুর,শেরপুর,চরপা
গ্রামবাসীর ভাস্যমতে, ৫নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা রইচ কমন্ডারের ছেলে মথুরাপুর গ্রামের মোঃ ডলার হোসেন(৪০) বিরুদ্ধে চাঁদাবাজি,ধর্ষণ,নির্যাতনসহ, বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের একাধিক অভিযোগ উঠেছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল হোতা ডলারের ভয়ে সাধারণ জনজীবন ব্যহত হচ্ছে।
দিনের পর দিন তার আক্রমনের শিকার হচ্ছে ৫ নং ওয়ার্ডের সাধারণ মানুষ। তার কুদৃষ্টি থেকে রেহাই পাচ্ছে না নারী, পুরুষ কেউই। রাস্তায় প্রকাশ্যে নারীদের উত্ত্যক্ত করে, রাতের আধারে মানুষের বাড়ি এসে মোটা অংকের চাঁদা দাবি করে। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দিবালোকে প্রকাশ্যে তার উপর বর্বর নির্যাতন চলে। তার আক্রমনের শিকার হয়েছেন প্রায় অর্ধশত গ্রামবাসী, ভয়ে মুখ খোলার সাহস পায় না কেউ।
ভুক্তভোগীরা গ্রামের কাগজকে বলেন-
মোঃ ফিরোজ হোসেন বলেন “আমি একজন ২ং মির্জাপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি,আমি আব্দুল জব্বার স্কুলের সভাপতি থাকা অবস্থায় ২০ লক্ষ টাকা আমার কাছে চাঁদা চাই আমি দিতে রাজি না হওয়াতে আমার উপর আক্রমণ করে।”
মো: সাবু বিশ্বাস বলেন “আমি একজন গ্রাম বাংলার ডাক্তার, জয় বাংলা বাজারে আমার একটা দোকান রয়েছে দিনের বেলায় সেখানে গিয়ে আমার কাছে ১০ লক্ষ টাকা দিতে বলে আমি দিতে না পারায় আমার উপর আক্রমন করে এবং আমার দোকান থেকে প্রায় ৫লক্ষ টাকার ওষুধ ডাকাতি করে নিয়ে যায়।”
একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি অভিযোগ করেন, যোগীপাড়া গ্রামে রাতের আধারে ২০ হাজার কলাগাছ কাটার ঘটনা ঘটেছে ডলারের হুকুমেই।
ডলারের রয়েছে বিশাল ক্যাডার বাহিনী, ইতিমধ্যে কিছু নাম আমরা জানতে পেরেছি। এদের মধ্যে মথুরাপুর গ্রামের মোঃ রাসেল পারভেজ(৩৭) (মহিলাদের উত্ত্যক্তকারী),ডলারের ভাই মোঃ রিগান হোসেন(২৫) (কলা,মাল্টা চোর), ডলারের চাচাতো ভাই- মোঃ রুহুল ক্যাডার(৩৩), মোঃ শিমুল হোসেন(৩০), মোঃ সৌখিন হোসেন সহ্য(২৬) আরও নাম না জানা অনেকেই।
৫ নং ওয়ার্ডের সাধারন গ্রামবাসী এর থেকে মুক্তি চায়।
এদের হাত থেকে বাচতে চাই, শান্তিতে বসবাস করতে চাই যোগীপাড়াবাসী। নির্ভয়ে স্কুলে যেতে চাই কোমলমতি শিশুরা। মুক্ত আকাশেত নিচে শান্তির নি:শ্বাসে বাচতে চাই, শিশু, বৃদ্ধ, জনতা।







