মোঃ রবিউল ইসলাম মিনাল: রাজশাহী জেলা প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে গোদাগাড়ীতে আহত শিক্ষার্থী ও জনতাকে দেখতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন । আজ রবিবার (১১ আগস্ট) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থী ও জনতার সাথে হাসপাতালে দেখা করে তাদের শারিরীক অবস্থার খোঁজখবর নেন এবং আহতদের পাশে সব সময় থাকবেন বলে জানান তিনি। এসময় মো. শরীফ উদ্দিন কর্তব্যরত চিকিৎসকদের ধন্যবাদ জানান এবং আহত শিক্ষার্থী ও জনতার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি মিনাল ইসলাম
জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। রোববার (২০ সেপ্টেম্বর)...







