১৯৩৪ সালে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে আসামে লাইনপ্রথা আন্দোলনে মওলানা ভাসানীর নেতৃত্বে তৎকালীন বাঙালির অধিকার প্রতিষ্ঠিত হয়। তিনি দীর্ঘ ২৩ বছর পাকিস্তানী শাসক গোষ্ঠীর সাথে লড়াই করেন। মওলানা ভাসানী ১৯৫৮ সালের ১২ই অক্টোবর পাকিস্তানী আইয়ুব সামরিক জান্তা তাকে গ্রেফতার করে। দীর্ঘ ৪ বছর ১০ মাস তাকে কারাবরণ করতে হয়। স্বাধীনতার ইতিহাস পর্যালোচনা করলে মওলানা ভাসানীকে আজকের এই তরুণ সমাজে ও ছাত্রদেরকে এবং গণমানুষের আশা-আকাঙ্খার প্রতিষ্ফলনের জন্য মওলনা ভাসানীর আদর্শকে অনুস্মরণ করতে হবে। তাই আজকে আমরা মনে করি মওলানা ভাসানীকে স্বাধীনতার স্বপ্নদ্রষ্ঠা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সাংবিধানিকভাবে স্বাধীনার স্বপ্নদ্রষ্ঠা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য দাবি জানাই। সেই সাথে সকল দল-মত নির্বিশেষে রাজনৈতিক দলগুলোকে আইনশৃঙ্খলা ও অর্থনীতির সমৃদ্ধি করার জন্য সরকারের পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদান্তে,







