বাঁধ খুলে বাংলাদেশ ভাসানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় এ কর্মসূচি শুরু হবে।
গণঅধিকার পরিষদ সূত্রে জানা গেছে, ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ শীর্ষক এই কর্মসূচি রাজধানীর বাড্ডার শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ার থেকে শুরু হবে।








