রংপুর বিভাগীয় প্রতিনিধি: সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্যোগে রংপুর মেডিকেল কলেজে (রমেক) পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। গত ২৪ আগস্ট শনিবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন। উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার বলেন, শিক্ষার্থীরা রংপুর মেডিকেল কলেজে পরিষ্কার-পরিচ্ছন্নতার যে চমৎকার উদ্যোগ গ্রহণ করেছে, সেই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। কিছু দিন আগে শিক্ষার্থীরা দেশের পরিবর্তন আনার জন্য অনেক আত্মত্যাগ করেছে। শিক্ষার্থীদের সমসাময়িক কার্যক্রম প্রসঙ্গে জাকির হোসেন বলেন, শিক্ষার্থীরা শুধু আন্দোলনের মাঠে সীমাবদ্ধ থাকেনি, তারা পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো সুন্দর বিষয়ে মনোনিবেশ করেছে। শিক্ষার্থীরা এখন জাতিকে পথ দেখাচ্ছে। তারা দেশের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, জঞ্জালসহ সব কিছু পরিষ্কার করতে উদ্যোগী হয়েছে। শিক্ষার্থীদের ইতিবাচক ভাবনা থেকে বিচ্যুত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের উন্নয়নে তোমাদের আকাক্সক্ষাকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিভাগীয় কমিশনার অন্যান্য প্রতিষ্ঠানেও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং রংপুর সিটি কর্পোরেশন ও বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। বিভাগীয় কমিশনারের বক্তব্যের পর শিক্ষার্থীরা পাঁচটি দলে বিভক্ত হয়ে রংপুর মেডিকেল কলেজে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা বলেন, তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের এমন কার্যক্রমকে স্বাগত জানিয়ে সচেতন নাগরিকগণ বলেন ছাত্র-ছাত্রীরা যদি পরিষ্কার-পরিচ্ছন্নতা করতে পাওে তা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাজ কি?
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








