Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home খেলা ধুলা

টেস্ট ক্রিকেটে সবচেয়ে বড় অর্জন, কী বার্তা দিল টাইগাররা

admin by admin
September 4, 2024
in খেলা ধুলা
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় সাফল্যের দেখা পেল বাংলাদেশ। টেস্ট স্ট্যাটাস পাওয়ার তিন বছরের মাথায় একটা টেস্ট সিরিজ, যেটির শেষ দুই টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের লিড নেওয়ার অকল্পনীয় ঘটনা ঘটেছে।

শেষ টেস্টে আবার জিততে জিততে ১ উইকেটে হারের দীর্ঘশ্বাস। অকল্পনীয়; কারণ, এর আগের ২১টি টেস্টের ১৫টিতেই ইনিংসে হেরেছে বাংলাদেশ। বাকি ৬টি টেস্টেও উইকেটের ব্যবধানে সর্বনিম্ন পরাজয় ৭ উইকেটে, রানের হিসাবে যা ২৮৮ রান।

যে একটিমাত্র টেস্টে হারতে হয়নি, সেটি পুরোই বৃষ্টির আশীর্বাদ। শেষ পর্যন্ত হেরে গেলেও টানা দুই টেস্টে লিড নেওয়ার কৃতিত্বই তাই ওই সিরিজটিতে সেরার তকমা লেগে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্সের কারণে এরপরও আরও অনেক দিন যা ‘সেরা’ই হয়ে থেকেছে।

যে দেশে, যে দলের বিপক্ষে ওই সিরিজ, ২১ বছর পর সেই পাকিস্তানের মাটিতেই পাকিস্তানের বিপক্ষে লেখা হলো টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সুন্দরতম গল্পটা। যেটিকে বাংলাদেশের সেরা টেস্ট সিরিজ বলে ঘোষণা করে দিতে দুবার ভাবতে হচ্ছে না। শুধু টেস্ট ক্রিকেটেই-বা আটকে থাকা কেন, পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে ধবলধোলাই তো সব মিলিয়েই বাংলাদেশের ক্রিকেটে সেরা সাফল্য।

বাংলাদেশ এর আগেও চারটি টেস্ট সিরিজ জিতেছে। এর তিনটিতেই প্রতিপক্ষকে ধবলধোলাই করে, যার দুটি আবার প্রতিপক্ষের মাটিতে। তবে পাকিস্তান জয়ের সঙ্গে সেসবের তুলনাই চলে না। কোথায় বিগতযৌবনা ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে, আর কোথায় পাকিস্তান! দেশের মাটিতে পাকিস্তানের সাম্প্রতিক রেকর্ড ভালো নয়, তাই বলে বাংলাদেশ পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে এভাবে উড়িয়ে দেবে-এটা কে কল্পনা করেছিল!

‘উড়িয়ে দেওয়া’ কথাটা কি একটু বেশি বেশি মনে হচ্ছে? সিরিজ ২-০ হয়েছে বলেই এমন বলা হচ্ছে না। দুই টেস্টে জয়ের ব্যবধানটাও মনে করিয়ে দিই। প্রথম টেস্টে জয় ১০ উইকেটে, শুধু ইনিংসে জয়ই যেটির চেয়ে বড় হতে পারে। বৃষ্টির কারণে চার দিনের ম্যাচে পরিণত দ্বিতীয় টেস্টে জয় ৬ উইকেটে, সেটিও চতুর্থ ইনিংসে ১৮৫ রান তাড়া করতে নেমে।

ভুলে যাওয়ার কথা নয়, তারপরও কি এটা মনে করিয়ে দেব যে প্রথম ইনিংসে ২৬ রানে পড়ে গিয়েছিল বাংলাদেশের ৬ উইকেট। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে টেস্ট জেতাটাকে যদি ক্রিকেটীয় রূপকথা না বলেন, তাহলে কোনটিকে বলবেন! সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটন ও মিরাজের ১৬৫ রানের ওই জুটিটাও কি তা-ই নয়!

 

মিরাজের ওই পাল্টা আক্রমণ, লিটনের ধ্রুপদি টেস্ট ব্যাটিং এমনিতেও স্মরণীয় হয়ে থাকত। এখন তো রেকর্ড বইয়েই লেখা হয়ে গেছে তাদের নাম। এরপর এত কম রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর বলার মতো কোনো জুটি হলেই উচ্চারিত হবে তাদের নাম। ১৩৮ রানের ওই ক্ল্যাসিকের জন্য ম্যাচসেরার স্বীকৃতি পেয়েছেন লিটন। বিশ্বমানের এক অলরাউন্ড পারফরম্যান্সে মেহেদী হাসান মিরাজ পেয়েছেন সিরিজ-সেরার। তবে বাংলাদেশের জন্য এই সিরিজ এমনই ‘সবে মিলি করি কাজ’-এর উদাহরণ যে নায়ক খুঁজে পাওয়া যাচ্ছে আরও। মুশফিকুর রহিম, সাদমান ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ…।

প্রথম টেস্টে জয়ের ভিত গড়ে দেওয়া মুশফিকুর রহিমের ওই ১৯১ রানের ইনিংসটি কীভাবে ভুলে যাবেন! অথবা মাহমুদুল হাসান চোটে না পড়লে যার খেলাই হয় না, প্রায় আড়াই বছর পর টেস্ট খেলতে নেমে সাদমান ইসলামের ওই ৯৩। ব্যাটিং-স্বর্গ মনে হতে থাকা উইকেটে পঞ্চম দিনে বাংলাদেশের দুই স্পিনারের জেগে ওঠা, যাদের একজন সম্ভবত জীবনে সবচেয়ে বেশি চাপ নিয়ে খেলা সাকিব আল হাসান।

দ্বিতীয় টেস্টের ব্যাটিংয়ে লিটন-মিরাজের আলোকচ্ছটায় বাকি সবাই অদৃশ্যই প্রায়। আরও বেশি পেসারদের অসাধারণ পারফরম্যান্সের কারণে। শরীফুলের চোটে দলে আসা তাসকিন ১৪ মাস পর টেস্ট খেলতে নেমে উইকেট নিয়েছেন প্রথম ওভারেই। পরে আরও ২ উইকেট নিয়ে সুরটা বেঁধে দেওয়ার কাজটাও তার। দ্বিতীয় ইনিংসে ১ উইকেট নিয়ে তাসকিন পার্শ্বনায়কের ভূমিকায়; কারণ, নায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন হাসান মাহমুদ ও নাহিদ রানা।

এই তিনজন মিলেই তুলে নিয়েছেন পাকিস্তানের ইনিংসের ১০ উইকেট, টেস্ট ক্রিকেটে এই প্রথম বাংলাদেশের পেসারদের এমন একচ্ছত্র রাজত্ব। কীর্তিটা পাকিস্তানে বলে আরও বেশি তাৎপর্যবহ হয়ে উঠছে। পেসারদের দেশ পাকিস্তান কত কিংবদন্তি ফাস্ট বোলারেরই না জন্ম দিয়েছে। সেই পাকিস্তানে গিয়ে বাংলাদেশের পেসারদের এমন দাপট চোখে দেখেও যেন বিশ্বাস হতে চায় না।

৫ উইকেট নিয়ে হাসান মাহমুদ হয়তো সফলতম, তবে ক্রিকেট-বিশ্বকে চমকে দেওয়ার কাজটা করেছেন নাহিদ রানা। গতির ঝড় তোলার প্রতিশ্রুতি দিয়েই পাকিস্তানে গিয়েছিলেন, কী দর্শনীয়ভাবেই না সেই কথা রেখেছেন এই তরুণ! ঘণ্টায় ১৫০ কিলোমিটার ছুঁই ছুঁই গতি তো প্রায় নিয়ম করেই ছুঁয়েছেন, একসময় তা পেরিয়েও গেছেন। অভিষেক টেস্টে নাহিদের বলে শুধু গতির ঝড়ই ছিল, এখন এর সঙ্গে নিয়ন্ত্রণও যোগ হওয়ার পুরস্কার ৪ উইকেট। শুধু সাফল্যে নয়, বাংলাদেশের পেসারদের কাছে গতিতেও হারছেন পাকিস্তানি পেসাররা-চোখে দেখেও বিশ্বাস হতে না চাওয়ার কথাটা তো এমনিতেই বলা হচ্ছে না।

বাংলাদেশের পেস আক্রমণ এমন ধারালো হয়ে ওঠার প্রমাণ দিয়ে যাচ্ছিল অনেক দিন ধরেই। টেস্ট ক্রিকেটে একটা দিনবদলের গান বাজার সঙ্গেও যেটিকে মিলিয়ে নেওয়া যায়। গত আট টেস্টের পাঁচটিতেই জিতেছে বাংলাদেশ। সবমিলিয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নতুন দিনের সূচনাটা কি তাহলে হয়েই গেল?

Post Views: 264

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর

by admin
September 19, 2026
0
22

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর হাকিকুল ইসলাম খোকন, বুধবার ( ১৬ সেপ্টেম্বর ২০২৬)বাংলাদেশ...

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি

by admin
August 31, 2026
0
17

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি। সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে বিদায়ের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। নিচে তার পোস্ট...

ইমরান খানের জন্য কাঁদলেন মিয়াঁদাদ, আবেগঘন কণ্ঠে বললেন, ‘ওনাকে ছেঁড়ে দিন’

ইমরান খানের জন্য কাঁদলেন মিয়াঁদাদ, আবেগঘন কণ্ঠে বললেন, ‘ওনাকে ছেঁড়ে দিন’

by admin
August 30, 2026
0
10

স্পোর্টস ডেস্ক মিয়াঁদাদের এই মন্তব্যের আগে ২২ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি লিখে ৭৩ বছর বয়সী...

শরিফুলের জোড়া আঘাতে অস্বস্তিতে অস্ট্রেলিয়া

শরিফুলের জোড়া আঘাতে অস্বস্তিতে অস্ট্রেলিয়া

by admin
August 22, 2026
0
22

মিচেল স্টার্কের বোলিং তোপে মাত্র ৬৪ রানে অলআউট হওয়ার পর বল হাতে দারুণ জবাব দিচ্ছে বাংলাদেশ। শরিফুল ইসলামের জোড়া আঘাতে...

মির্জা ফখরুলকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

by admin
August 22, 2026
0
14

মিচেল স্টার্কের দুর্দান্ত বোলিংয়ের জবাব দিয়েছেন শরিফুল ইসলাম। বাংলাদেশের প্রথম ইনিংস ৬৪ রানে গুটিয়ে দেওয়ার পর অস্ট্রেলিয়ার ব্যাটিংয়েও একের পর...

‘আপসেট’ শব্দে কেন আপত্তি লাল-সবুজের সমর্থকদের?

‘আপসেট’ শব্দে কেন আপত্তি লাল-সবুজের সমর্থকদের?

by admin
August 18, 2026
0
7

ডারউইনে অস্ট্রেলিয়াকে রীতিমতো ধুলোয় মিশিয়ে নিজেদের টেস্ট ইতিহাসের সেরা জয়টা তুলে নিয়েছে বাংলাদেশ। চার দিনও লাগেনি, প্রায় সাড়ে চার সেশনেরও...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d