স্টাফ রিপোর্টার ॥ ৩ সেপ্টেম্বর মঙ্গলবার বালুবাড়ী পল্লীশ্রী মিলনায়তনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি দিনাজপুর জেলা কমিটির আয়োজনে অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি দিনাজপুর জেলা কমিটির সভাপতি একেএম হাসান নুর জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার দিনাজপুর এর উপ-পরিচালক (উপ-সচিব) মোঃ সালাউদ্দীন ও স্থানীয় সরকার দিনাজপুরের সিনিয়র সহকারী কমিশনার মোঃ মনিরুজ্জামান। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়ার সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোঃ মোর্কারম হোসেন, মোঃ মঞ্জুরুল আলম, আনোয়ার সাদাত, রুবাইয়াত জামান, বিষ্ণুপদ সরকার, বিজয় কুমার অধিকারী, আহসানুল হক রান্টু, মোঃ মাজহারুল ইসলাম, সুনীল চন্দ্র দাস, মোঃ রবিউল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা জানান যে, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের সাথে বিগত সরকার পেশাগত ক্ষেত্রে চরম বৈষম্যমূলক আচরণ করেছে। তাই বৈষম্যবিরোধী প্রশাসনিক কর্মকর্তা সমিতির যুগ্ম সমন্বয়কারী এ.কে.এম হাসান নুর জামান জানান যে, তাদের দাবী সমূহ ইতিমধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টার মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট দাখিল করা হয়েছে। তাই উপস্থিত বৈষম্য বিরোধী প্রশাসনিক কর্মকর্তাগণ তাদের পেশাগত বৈষম্য দূরীকরণে অন্তবর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করেন এবং ৩ দফা দাবী বাস্তবায়নের জন্য অনুরোধ করেন। বৈষম্য বিরোধী প্রশাসনিক কর্মকর্তাদের দাবী: সকল স্থানীয় সরকারের প্রশাসনিক ইউনিটের ন্যায় পদবী নির্বাহী কর্মকর্তা করণ। পদবীর সাথে সামঞ্জস্যপূর্ণ ৯ গ্রেড প্রদান। চাকুরী রাজস্ব খাতে স্থানান্তর সহ ডেপুটেশনে সরকারি কর্মকর্তা হিসেবে ইউপিতে পদায়ন। আলোচনা সভার পর বিদায়ী অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তাদের পক্ষে বক্তব্য রাখেন এটিএম নূর এ আলম চৌধুরী বেলাল, মোঃ আবু তাহের, মোঃ আব্দুল মান্নাফ, শ্রী জগ মোহন রায়, মোঃ এমদাদুল হক, শ্রী মোহন চন্দ্র রায় ও মোঃ আহসান হাবীব মিঞা। সমিতির পক্ষ থেকে তাদের ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয়। প্রধান অতিথি দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ মোকলেছুর রহমান বলেন, বর্তমান অর্ন্তবতী কালীন সরকার আপনাদের দাবীগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করবেন বলে আমার বিশ্বাস। এ ব্যাপারে আমাদের সহযোগিতা থাকবে।
ক্যাপশনঃ
৩ সেপ্টেম্বর মঙ্গলবার বালুবাড়ী পল্লীশ্রী মিলনায়তনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি দিনাজপুর জেলা কমিটির আয়োজনে অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান।








