লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ ইসলামপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। সৈয়দ মাসুদুর রহমানকে সভাপতি, মো: সোলাইমান কবীরকে সাধারণ সম্পাদক এবং ইসমাইল হোসেন লেমনকে সাংগঠনিক সম্পাদক করে ৩ বছর মেয়াদে ৮১ সদস্য বিশিষ্ঠ নুতন কমিটি গঠন করা হয়। উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সকল সদস্যদের নিয়ে সমঝোতা বৈঠকে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে এই কমিটি নির্বাচন করা হয়। বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ ইসলামপুর উপজেলা আহবায়ক আইয়ুব হোসেন আনসারীর সুপারিশক্রমে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক গত ৩০আগস্ট এই কমিটির অনুমোদন দেন। সহকারী শিক্ষক শাহ বিপুল মিয়া উপদেস্টা মন্ডলীর সদস্যদের পক্ষে সকলকে শুভেচ্ছা জানান।
৬ দফা দাবিতে শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও
নেত্রকোনা: বিদ্যালয়ের বেদখল জমি উদ্ধার, খেলার মাঠ নিশ্চিতকরণ, বহুতল ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দসহ ছয় দফা দাবিতে নেত্রকোনার কলমাকান্দায় মানববন্ধন, বিক্ষোভ...








