মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ১৫ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকার লোকালয় থেকে চট্টগ্রাম উত্তর বন বিভাগের অধীনস্থ করেরহাট রেঞ্জের সদস্যরা সাপটি উদ্ধার করে। সাপটির ওজন ১৫ কেজি।
স্থানীয়রা জানান, সকালে রাস্তার পাশে সাপটি দেখে বন বিভাগের কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়। পরবর্তীতে বনবিভাগের কর্মকর্তারা এসে স্থানীয়দের সহায়তায় সাপটি উদ্ধার করে নিয়ে যায়।
করেরহাট রেঞ্জ কর্মকর্তা মো: তারিকুর রহমান বলেন, অজগর সাপটি মূলত বানের পানিতে ভেসে এসেছে। স্থানীয়রা খবর দিলে আমরা সাপটি উদ্ধার করে করেরহাট সদর বিট এলাকার গহীন বনে সাপটি অবমুক্ত করা হয়েছে।








