আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছী উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, অন-লাইন ও টিভি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শাহ্জাহান আলী। ১৯ সেপ্টেম্বর বৃহষ্প্রতিবার বেলা ১১ টায় বদলগাছী থানা চত্বরে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক আবু সাইদ, আবু জর গিফারি, হাসানুজ্জামান, শহিদুল ইসলাম, ফজলে মাওলা, মিঠু হাসান, ফেরদৌস হোসেন, আবু রায়হান লিটন, মুজাহিদ হোসেন ও রায়হান হোসেন প্রমূখ।
মতবিনিময় সভায় নবাগত ওসি শাহ্জাহান আলী সাংবাদিকদের জাতির বিবেক ও সমাজের দর্পন হিসেবে উল্লেখ করে বলেন, বদলগাছী উপজেলায় মাদক, চুরি, ডাকাতি সহ বিভিন্ন প্রকার অপরাধ নির্মুল করতে সাংবাদিক পুলিশ যৌথ ভাবে কাজ করবে। বর্তমান পরিস্থিতিতে থানা পুলিশকে জনবান্ধব করতে সাংবাদিকদের শতভাগ সহযোগিতা কামনা করেন।








