Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home অপরাধ

রাজশাহী মেডিকেল –পরিপত্রে না থাকলেও পিডি হতে চান উপাচার্য

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্প

admin by admin
February 24, 2022
in অপরাধ, জাতীয়, বাংলাদেশের সকল ক্যাম্পাস, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

মেডিকেল প্রকল্প মানেই পদে পদে অনিয়ম ও অব্যবস্থাপনা। কুষ্টিয়া, খুলনা ও তাজউদ্দিন মেডিকেলের পর এবার ‘রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (আরএমইউ) স্থাপন’ প্রকল্প নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। প্রকল্পের বিভিন্ন খাতের ব্যয়ে আপত্তি তুলে সংশোধন করতে বলা হলেও বারবার পরিকল্পনা কমিশনের নির্দেশনা উপেক্ষা করা হচ্ছে। অন্যদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে প্রকল্পটি অনুমোদনের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিয়মিত পরিকল্পনা কমিশনে ধরনা দিয়ে যাচ্ছেন তারা।

বর্তমানে প্রকল্পটি পরিকল্পনা কমিশনে অনুমোদনের অপেক্ষায় আছে। পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বছর প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় উপাচার্যকে প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে নিয়োগের প্রস্তাবে সম্মতি না দিয়ে পূর্ণকালীন একজন প্রকল্প পরিচালকের সংস্থান রাখতে নির্দেশনা দেয় পরিকল্পনা কমিশন। কিন্তু কমিশনের সেই নির্দেশনা আমলে নেয়নি প্রকল্প কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ বাস্তবায়নকারী সংস্থা উপাচার্যকেই পিডি হিসেবে দেখতে চাইছে। পরিকল্পনা কমিশনে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে পাঠানো নতুন উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) উপাচার্যকে পিডি রেখে সংস্থান চাওয়া হয়েছে।

গত বছর প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় উপাচার্যকে প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে নিয়োগের প্রস্তাবে সম্মতি না দিয়ে পূর্ণকালীন একজন প্রকল্প পরিচালকের সংস্থান রাখতে নির্দেশনা দেয় পরিকল্পনা কমিশন। কিন্তু কমিশনের সেই নির্দেশনা আমলে নেয়নি প্রকল্প কর্তৃপক্ষ

পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের কর্মকর্তারা ঢাকা পোস্টকে জানান, ‘রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (আরএমইউ) স্থাপন’ প্রকল্পটি গত বছরের মাঝামাঝিতে কমিশনে প্রস্তাব আকারে পাঠানো হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ওই প্রস্তাব আনে।

dhakapost
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন / ফাইল ছবি

আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ গত বছরের ২৫ আগস্ট প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা করে। ওই সভায় ৩৬টি খাতের ব্যয় ও বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে ডিপিপি ফেরত পাঠায়। একই সঙ্গে এত বড় প্রকল্প না নিয়ে দুই থেকে তিনটি পর্যায়ে প্রকল্পটি নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বর্তমানে এক হাজার ৮৯৩ কোটি ৭৭ লাখ টাকার নতুন ডিপিপি পরিকল্পনা কমিশনে প্রস্তাব করে বাস্তবায়নকারী সংস্থা রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রকল্পটির মূল ডিপিপিতে তিন হাজার ৯৯ কোটি ৫৭ লাখ টাকা ব্যয় ধরা হয়।

প্রকল্পে যত গলদ

জানা গেছে, আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ প্রকল্পটির নতুন ডিপিপি’র ১১ খাতে গলদ চিহ্নিত করে। এসব গলদ নিয়ে প্রকল্প মূল্যায়ন কমিটির সভাও শেষ করে আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ। পিইসি সভার তথ্যানুযায়ী, প্রকল্পটি সংশোধনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সংশোধন হয়ে আসলে কমিশন আবারও প্রকল্পের ওপর যাচাই-বাছাই করে সিদ্ধান্ত দেবে।

প্রকল্পের ডিপিপিতে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য দুই হাজার ১৬৮ মিটার সীমানা প্রাচীর নির্মাণ করা হবে। সীমানা প্রাচীর নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ১৭ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা। এখানে প্রতি মিটার সীমানা প্রাচীর নির্মাণে ব্যয় হবে সাত লাখ ৯০ হাজার টাকা। একই সঙ্গে পরামর্শক খাতে সাড়ে ২৭ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে ডিপিপিতে।

বর্তমানে এক হাজার ৮৯৩ কোটি ৭৭ লাখ টাকার নতুন ডিপিপি পরিকল্পনা কমিশনে প্রস্তাব করে বাস্তবায়নকারী সংস্থা রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রকল্পটির মূল ডিপিপিতে তিন হাজার ৯৯ কোটি ৫৭ লাখ টাকা ব্যয় ধরা হয়

একটি ডিজাইন ফার্মের পরামর্শ হিসেবে ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ৭৮ লাখ ৮০ হাজার টাকা। একজন প্রকিউরমেন্ট পরামর্শকের ব্যয় ধরা হয়েছে ৭০ লাখ টাকা এবং স্বল্পমেয়াদি পরামর্শক সার্ভিসের জন্য ব্যয় ধরা হয়েছে তিন কোটি টাকা। পরামর্শক খাতের এমন ব্যয় পরিকল্পনা কমিশনও অবাস্তব বলে জানিয়েছে।

এছাড়া প্রকল্পের নির্মাণকাজের ব্যয় প্রাক্কলনের ভিত্তি গণপূর্ত অধিদপ্তরের ২০১৮ সালের রেট সিডিউল ধরা হলেও প্রাক্কলনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ অধিদপ্তরের প্রত্যয়ন নেই। প্রকল্পের আওতায় প্রস্তাবিত নির্মাণকাজ কাদের মাধ্যমে সম্পন্ন হবে সে বিষয়েও পরিকল্পনা কমিশন জানতে চেয়েছে।

dhakapost
১৮৯৩ কোটি ৭৭ লাখ টাকার নতুন ডিপিপি পরিকল্পনা কমিশনে প্রস্তাব করেছে বাস্তবায়নকারী সংস্থা রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় / ফাইল ছবি

যা বলছে আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ

আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের স্বাস্থ্য উইংয়ের উপপ্রধান ড. মোহাম্মদ আমজাদ হোসেন এ প্রসঙ্গে  বলেন, ‘আমরা প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় কিছু শর্ত দিয়ে সুপারিশ করেছি। সেগুলো প্রকল্প কর্তৃপক্ষ ঠিকঠাক করে পাঠাবে। যেসব খাতে অসঙ্গতি আছে, সেগুলো নিয়ে পিইসিতে আলোচনা হয়েছে। তাদের কাছে এসব বিষয়ে জানতে চাওয়া হয়েছে। মূলত, অসঙ্গতিগুলো দূর করে পুনর্গঠিত ডিপিপি কমিশনে পাঠাবে তারা।’

আমাদের পরিপত্রে বলা আছে, ৫০ কোটি টাকার বেশি প্রকল্প হলে ফুল টাইম (পুরো সময়) প্রকল্প পরিচালক দিতে হবে। পরিকল্পনা কমিশন এ সুপারিশ সবসময় করে এবং এ প্রকল্পের ক্ষেত্রেও করা হয়েছে। আমরা পিইসি সভায় বলেছি, এখানে উপাচার্য নয়, একজন পূর্ণকালীন পিডি দিতে হবেড. মোহাম্মদ আমজাদ হোসেন, স্বাস্থ্য উইংয়ের উপপ্রধান, আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ

উপাচার্যকে পিডি হিসেবে রাখা, না রাখার বিষয়ে পিইসি সভায় কোন ধরনের আলোচনা হয়েছে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের পরিপত্রে বলা আছে, ৫০ কোটি টাকার বেশি প্রকল্প হলে ফুল টাইম (পুরো সময়) প্রকল্প পরিচালক দিতে হবে। পরিকল্পনা কমিশন এ সুপারিশ সবসময় করে এবং এ প্রকল্পের ক্ষেত্রেও করা হয়েছে। আমরা পিইসি সভায় বলেছি, এখানে উপাচার্য নয়, একজন পূর্ণকালীন পিডি দিতে হবে।’

dhakapost
পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের নির্দেশনাও উপেক্ষা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ / ফাইল ছবি

পূর্ণকালীন পিডি নিয়োগের বিষয়ে জানতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেনকে গত কয়েক দিন ধরে ফোন করা হয়। কিন্তু তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

উপাচার্যকে না পেলেও এ বিষয়ে কথা বলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) মো. শাহাদাৎ হোসাইন।  তিনি বলেন, আমরা ইতোমধ্যে পিইসি সভার সিদ্ধান্ত অনুযায়ী ডিপিপি সংশোধন করে পরিকল্পনা কমিশনে পাঠিয়েছি। পরিকল্পনা কমিশন সংশোধিত ডিপিপি দেখে সন্তুষ্ট হলে তারপর প্রকল্পটি একনেকে যাবে।

এ বিষয়ে জানতে হলে আমাদের পরিকল্পনা উইংয়ের যুগ্ম সচিব সালাম খানের সঙ্গে কথা বলেন। প্রকল্পের ডিপিপি প্রণয়ন থেকে শুরু করে সবকিছু তিনিই দেখভাল করছেন। তার কাছে সবকিছুর জবাব পাবেনমো. শাহাদাৎ হোসাইন, অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ), স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শুরু থেকে প্রকল্পটিতে অনেক অসঙ্গতি পেয়েছে পরিকল্পনা কমিশন। কমিশন যাচাই-বাছাই করে অসঙ্গতিগুলো তুলে আনে। আমরা প্রথমে প্রকল্পটি একবারে করতে চেয়েছিলাম। কিন্তু পরিকল্পনা কমিশনের সুপারিশে প্রকল্পটি প্রথম ফেজ এখন কমিশনে পাঠানো হয়েছে।’

প্রকল্পের নির্মাণকাজের ব্যয় প্রাক্কলনের ভিত্তি গণপূর্ত অধিদপ্তরের ২০১৮ সালের রেট সিডিউল ধরা হলেও এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ অধিদপ্তরের প্রত্যয়ন নেই। প্রকল্পের আওতায় প্রস্তাবিত নির্মাণকাজ কাদের মাধ্যমে সম্পন্ন হবে— এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব শাহাদাৎ হোসাইন বলেন, ‘এ বিষয়ে জানতে হলে আমাদের পরিকল্পনা উইংয়ের যুগ্ম সচিব সালাম খানের সঙ্গে কথা বলেন। প্রকল্পের ডিপিপি প্রণয়ন থেকে শুরু করে সবকিছু তিনিই দেখভাল করছেন। তার কাছে সবকিছুর জবাব পাবেন।’

dhakapost
শিল্পীর চোখে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্প / ফাইল ছবি
অসঙ্গতি নিয়ে কোনো প্রকল্পই পরিকল্পনা কমিশন থেকে একনেকে যাবে না। আমরা বিভিন্ন পর্যায়ে যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষা করে একনেক বৈঠকে উপস্থাপনের জন্য প্রকল্প চূড়ান্ত করি। সুতরাং ত্রুটি নিয়ে কোনো প্রকল্প অনুমোদন হবে না। প্রকল্পটির বিষয়ে আমি নিজেও খোঁজ-খবর নেবএম এ মান্নান, মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পের বিভিন্ন অসঙ্গতি নিয়ে কথা হয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে।  তিনি বলেন, ‘অসঙ্গতি নিয়ে কোনো প্রকল্পই পরিকল্পনা কমিশন থেকে একনেকে যাবে না। আমরা বিভিন্ন পর্যায়ে যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষা করে একনেক বৈঠকে উপস্থাপনের জন্য প্রকল্প চূড়ান্ত করি। সুতরাং ত্রুটি নিয়ে কোনো প্রকল্প অনুমোদন হবে না। প্রকল্পটির বিষয়ে আমি নিজেও খোঁজ-খবর নেব।’

বিশ্ব ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেনের সঙ্গে কথা হয় বিষয়টি নিয়ে।  তিনি বলেন, ‘পরিকল্পনা কমিশন তো এখানে এক্সিকিউটিভ কোনো অথরিটি না। যেকোনো প্রকল্পের বিষয়ে তারা দেখবে, মতামত দেবে। কমিশনের মতামত যৌক্তিক না অযৌক্তিক, তা জেনে মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ-আলোচনা হবে। এরপর সিদ্ধান্তের ভিত্তিতে ডিপিপি সংশোধন করা হবে।’

‘পরিকল্পনা কমিশন কোনো কিছুর জন্য বাধ্য করতে পারে না। কিন্তু তাদের ক্লিয়ারেন্স ছাড়া প্রকল্প এগোয় না’— বলেন এ অর্থনীতিবিদ।

ঢাকা পোস্ট

Post Views: 326

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

by admin
September 20, 2026
0
2

সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
71

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
16

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
93

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
21

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার September 20, 2026
  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

      সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

      September 20, 2026
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d