মো. জিয়াউল,
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ইন্দুরকানী প্রেসক্লাবের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাবের সভাপতি মো. আজাদ হোসেন বাচ্চুর সভাপতিত্বে প্রেসক্লাব ভবন উদ্বোধন করেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আয়োরার হোসেন মঞ্জু।
এ সময় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এম. মতিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান নাছিম, ইন্দুরকানী প্রেসক্লাবের সাবেক সভাপতি, যুগান্তরের প্রতিনিধি ফারুক হোসেন, আহসানুল ছগির প্রমুখ।
উদ্বোধন শেষে প্রেসক্লাসের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক, ইন্দুরকানী সদর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, পত্তাশী ইউনিয়ন চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার, পাড়েরহাট ইউনিয়ন চেয়ারম্যান মো. কামরুজ্জামান শাওন, ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহমুদুল হক দুলাল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ইন্দুরকানী উপজেলা সভাপতি আলমগীর কবির মান্নু, সাংবাদিক শাহিদুল ইসলাম, মনিরুজ্জামান, খানঁ মো. নাসির উদ্দিন, কে এম শামিম, আল আমিন হোসেন, শাহাদাৎ হোসেন বাবু, মো. জিয়াউল ফকির, মো. নাজমুল সাকিব, মো. আসাদ, নাছিরুল্লাহ আল কাফি সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।








