মেয়েদের বাচ্চা হবার পর পেট ঝুলে যায় কেন? তা থেকে বাঁচার উপায় কী?
মেয়েদের বাচ্চা হবার পর পেট ঝুলে যায় এই সমস্যার পিছনে কারণ হতে পারে কিছু প্রধান উপাদানের মধ্যে মাঝেমধ্যে হার পাওয়া।...
মেয়েদের বাচ্চা হবার পর পেট ঝুলে যায় এই সমস্যার পিছনে কারণ হতে পারে কিছু প্রধান উপাদানের মধ্যে মাঝেমধ্যে হার পাওয়া।...
মেয়েদের স্তন ঝুলে যাওয়ার প্রধান কারণ হল প্রাকৃতিক ফাইব্রমাস্টিক টিশ্যুর উপস্থাপনা এবং আচরণের ফলে। স্তনগুলির মধ্যে ফাইব্রমাস্টিক টিশ্যু আছে, যা...
বাংলাদেশের সকল বৈষম্য-দুর্নীতি দূর করতে সরকার ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এক্ষেত্রে সরকারের গুরুত্বপূর্ণ পদে সৎ, যোগ্য, মেধাবী, সাহসী...
প্রেস বিজ্ঞপ্তি মজলুম জননেতা মাওলানা ভাসানীর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয় । উক্ত আলোচনা সভায় উপস্থিত...
স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেছেন, আগামী ১০ ডিসেম্বর থেকে থেকে ২৬ ডিসেম্বর দিনাজপুর জেলায় অর্থনৈতিক...
প্রেস বিজ্ঞপ্তি ঢাকা মহানগর দক্ষিণ চকবাজার থানার আওতাধীন ৩০নং ওয়ার্ড জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে থাইল্যান্ডে চিকিৎসাধীন চকবাজার থানার গণ-মানুষের নেতা...
জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৪-২৫ এর উদ্বোধন করা হয়েছে। এই...
জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে নকল নবীশদের চাকরি জাতীয়করণের দাবিতে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ) অ্যাসোসিয়েশন...
ইসলামী ছাত্রশিবিরের ৭ কর্মীকে গ্রেফতারপূর্ব ও গ্রেফতার-পরবর্তী সময়ে ছাত্রলীগ-যুবলীগ এবং প্রশাসনের নির্যাতনে পঙ্গু করে দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা...
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৪: তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (ডিআইইউপিএস)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ন্যাশনাল মোবাইল ফটোগ্রাফি কন্টেস্ট ২০২৪’-এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১৪ নভেম্বর, ২০২৪ তারিখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) নলেজ গ্যালারিতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই প্রতিযোগিতা ফটোগ্রাফির অসাধারণ প্রতিভা তুলে ধরার মাধ্যমে মোবাইল ফটোগ্রাফিতে স্থাপন করেছে নতুন মানদণ্ড। গ্র্যান্ড ফিনালেতে ৫০টি সেরা ছবির প্রদর্শনী হয়। গ্র্যান্ড উইনার হিসেবে নির্বাচিত হয়ে মুহাম্মদ আমির তার অসাধারণ ছবির জন্য একটি রিয়েলমি ১২ স্মার্টফোন পুরস্কার পান। প্রথম রানার-আপ হয়েছেন শামস নাঈম এবং দ্বিতীয় রানার-আপ হয়েছেন কিশোরেশ ভট্টাচার্য। অনন্য কাজের জন্য বিশেষ স্বীকৃতি পান সুস্মিত দাস এবং তাজউদ্দিন আহমেদ আজম। ‘ন্যাশনাল মোবাইল ফটোগ্রাফি কন্টেস্ট ২০২৪’-এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন স্ট্রিট ফটোগ্রাফির জন্য পরিচিত খ্যাতিমান ফটোগ্রাফার জয় কে রায় চৌধুরী, এবং লাইফস্টাইল ও ডকুমেন্টারির কাজে বিশেষভাবে পারদর্শী তাহনান ফেরদৌস। কিউরেটর হিসেবে সেরা ছবি নির্বাচনে নিজেদের অভিজ্ঞতা দিয়ে সহায়তা করেছেন স্ট্রিট ও ট্রাভেল ফটোগ্রাফিতে দক্ষ রাকিব হাসান সুমন এবং এহসানুল সিদ্দিকী অরণ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়েলমি বাংলাদেশ-এর ব্র্যান্ডিং ডিরেক্টর ড্যারেন ঝ্যাং, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এফবিই-এর অ্যাক্টিং রেজিস্ট্রার ও ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল এবং উক্ত প্রতিষ্ঠানসমূহের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। গত ১৯ অক্টোবর, ২০২৪ তারিখে প্রতিযোগিতাটি শুরু হয়, যেখানে দেশব্যাপী ফটোগ্রাফি প্রেমীদের কাছ থেকে তাদের সেরা কাজগুলো পাঠানোর আমন্ত্রণ জানানো হয়। এই প্রতিযোগিতার জনপ্রিয়তাকে প্রমাণ করে গত ১ নভেম্বর পর্যন্ত ৩,০০০-এর বেশি অংশগ্রহণকারী ১৪,০০০-এরও বেশি ছবি জমা দেন। বাছাই প্রক্রিয়ার পর, গত ৭ নভেম্বর ৫০টি সেরা ছবির সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল প্রতিযোগী ও বিজয়ীদের সৃজনশীলতার জন্য অভিনন্দন জানিয়েছে রিয়েলমি ও ডিআইইউপিএস। এই প্রতিযোগিতা প্রমাণ করেছে যে, মোবাইল ফটোগ্রাফি তরুণ আলোকচিত্রীদের দৃষ্টিভঙ্গি প্রকাশের এবং বিশ্বের সৌন্দর্য ধারণ করার একটি শক্তিশালী মাধ্যম। এমন উদ্যোগের মাধ্যমে, রিয়েলমি ও ডিআইইউপিএস নতুন প্রতিভাকে অনুপ্রাণিত করার পাশাপাশি সাহস জুগিয়ে চলেছে। যাতে তারা অনুধাবন করতে পারে যে, প্রতিটি ছবিই একটি বিশেষ এবং অর্থপূর্ণ গল্প বলতে পারে।
[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob