admin

admin

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কমিউনিকেশন পার্টনার ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস

 দেশের ঐতিহ্যবাহী ও অন্যতম বৃহৎ বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র (ইউসিবি) স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পার্টনার, অর্থাৎ কৌশলগত যোগাযোগ অংশীদার হিসেবে নিযুক্ত হয়েছে এশিয়াটিক থ্রিসিক্সটি’র অঙ্গপ্রতিষ্ঠান ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস। এ উপলক্ষে আজ (১৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ইউসিবি পিএলসি’র কর্পোরেট অফিসে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এ চুক্তির ফলে ব্র্যান্ড হিসেবে ইউসিবি’র জন্য কার্যকরী ও অর্থপূর্ণ যোগাযোগ নিশ্চিতের লক্ষ্যে প্রতিষ্ঠান দু’টি একসাথে কাজ করবে। এই অংশীদারিত্বের মাধ্যমে আগামীতে ইউসিবি’র বাজার সুনাম ও অবস্থান সুসংহত হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয়ে ১৯৮৩ সালের মাঝামাঝি সময়ে নিজেদের যাত্রা শুরু করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। বিগত দশকগুলোতে প্রতিষ্ঠানটি সাফল্যের সাথে দেশের অন্যতম ফার্স্ট-জেনারেশন ব্যাংক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে নিয়েছে। দেশজুড়ে অসংখ্য শাখার মাধ্যমে প্রতিষ্ঠানটি বিভিন্ন গ্রাহক-কেন্দ্রিক সুবিধা চালু, উদ্ভাবনী চর্চা, সেবার অনন্য প্রয়োগ ও কার্যকরী ব্যবস্থাপনা নিশ্চিতের মাধ্যমে প্রাইভেট সেক্টর ব্যাংকিংয়ে শক্তিশালী অবস্থান অর্জন করেছে। এই সাফল্যকে আরো উন্নত মাত্রা দানের লক্ষ্যে এবার শীর্ষস্থানীয় কমিউনিকেশন এজেন্সি ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস’র সাথে হাত মিলিয়েছে ইউসিবি পিএলসি। এই অংশীদারিত্বের ধারাবাহিকতায় ইউসিবি পিএলসি’র সার্বিক ব্র্যান্ড পোর্টফোলিও নিয়ে কাজ করবে ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস। ইউসিবি’র লক্ষ্য ও যোগাযোগ খাতের পরিবর্তনশীল ধারার সাথে সাথে সামঞ্জস্য রেখে উদ্ভাবনী যোগাযোগ কৌশল তৈরি থেকে শুরু করে কার্যকরীভাবে বাজার সুনাম ব্যবস্থাপনার মাধ্যমে ইউসিবি’কে জনসাধারণের আরো কাছাকাছি নিয়ে যেতে এন্ড-টু-এন্ড সমাধান প্রদান করবে ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইউসিবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স ডিভিশন আবুল কালাম আজাদ এবং ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিসের ব্যবস্থাপনা পরিচালক ইকরাম মঈন চৌধুরী। স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউসিবি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এটিএম তাহমিদুজ্জামান; ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিসের এক্সিকিউটিভ ডিরেক্টর ইশতিয়াক হোসেন এবং ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিসের বিজনেস ডেভেলপমেন্ট এন্ড রেপ্যুটেশন ম্যানেজমেন্টের সিনিয়র ডিরেক্টর  হোসেন শাহরিয়ার। উল্লেখ্য, ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস দেশের প্রথম সারির কমিউনিকেশন এজেন্সি, যেটি ট্র্যাডিশনাল এবং ডিজিটাল প্ল্যাটফর্ম জুড়ে কার্যকরী পন্থায় কন্টেন্ট সমন্বয়ের মাধ্যমে এন্ড-টু-এন্ড কম্যুনিকেশন সল্যুশন তৈরির মাধ্যমে সহযোগী প্রতিষ্ঠানেসমূহের বাজার সুনাম ব্যবস্থাপনা ও বিকাশের লক্ষ্যে একাগ্রে কাজ করে যাচ্ছে।

রংপুরে মহান বিজয় দিবস পালিত

রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে বঙ্গবন্ধুর স্বপ্নময়...

বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প

হাসান আহমেদ, চাঁদপুর: মহান বিজয় দিবস উপলক্ষে শাহরাস্তিতে বিনামূল্যে চক্ষুসেবা প্রদান করা হয়েছে। উপজেলার তাজুল ইসলাম মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে হাঁড়িয়া...

কোন কিছু দিয়েই বীর মুক্তিযোদ্ধাদের ঋন পরিশোধ করা সম্ভব  নয়- মুক্তিযোদ্ধা সংবর্ধনায়- ধর্ম প্রতিমন্ত্রী 

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি বলেছেন, বীর মুক্তিযোদ্ধাগণ এদেশের শ্রেষ্ঠ সন্তান। বাঙালি জাতির পিতার...

টিউশনি করানোর জন্য যে ছাত্রের বাসার দিকে যাচ্ছিলাম সে ছাত্রের সাথে আমার রাস্তায় দেখা।

টিউশনি করানোর জন্য যে ছাত্রের বাসার দিকে যাচ্ছিলাম সে ছাত্রের সাথে আমার রাস্তায় দেখা। বাইকের পিছনের সিটে এক সুন্দরী রমণীকে...

ভূঞাপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

মোহাম্মদ সোহেল, ক্রাইম রির্পোটার (টাঙ্গাইল) প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে। ভূঞাপুরে মহান বিজয় দিবস পালিত হয়। শনিবার...

বিজয় দিবস উপলক্ষে লেজপাতা তরুণ প্রজন্ম সংগঠনের পক্ষ থেকে শটপিছ ক্রিকেট টুর্নামেন্টের অনুষ্ঠিত

মোঃ বাবুল রানা,ভোলা: কলম ধরো জীবন গড়, মাদক ছাড়ো খেলা ধরো এই স্লোগানকে সামনে রেখে মহান স্বাধীনতা বিজয় দিবস উপলক্ষে...

হজরত উসমান (রাঃ) যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন, তখন এমনভাবে কাঁদতেন যে, নিজের দাড়ি মোবারক ভিজে যেত

হজরত উসমান (রাঃ) যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন, তখন এমনভাবে কাঁদতেন যে, নিজের দাড়ি মোবারক ভিজে যেত। তাই একবার তাকে...

ভূঞাপুরে বিজয় দিবসে বিএনপি শহীদ মিনারে ফুল দিতে যায়নি

মোহাম্মদ সোহেল, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুরে যথাযোগ্য মর্যাদায় ৫২তম বিজয় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিন ব্যাপী...

প্রধান অতিথি বাদশা পীরগাছা হাইস্কুলে ফুটবল খেলায় পুরস্কার বিতরণ

আল আমিন মন্ডল (বগুড়া)ঃ শুক্রবার বগুড়ার গাবতলী পীরগাছা হাইস্কুল আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এসএসসি ২০১৯ইং বনাম...

Page 2873 of 4622 1 … 2,872 2,873 2,874 … 4,622

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.