admin

admin

বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী এম এ কাশেমের মৃত্যুতে নির্মূল কমিটির শোক প্রকাশ

বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী এম এ কাশেমের মৃত্যুতে নির্মূল কমিটির শোক প্রকাশ

শোক বিজ্ঞপ্তি বাংলাদেশ শান্তি পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা প্রকৌশলী এম এ কাশেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’। আজ ১৫ এপ্রিল (২০২৩) সংগঠনের এক শোক বিবৃতিতে বলা হয়- ‘একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের পুরোগামী নেতা এম এ কাশেমের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ‘স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণ ও যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনের পুরোগামী নেতা প্রকৌশলী এম এ কাশেমের অবদান স্মরণ করবার পাশাপাশি আমরা তাঁর পরিবারের শোকসন্তপ্ত সকল সদস্য ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।’ স্বাক্ষরদাতা- বিচারপতি শামসুল হুদা, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ব্যারিস্টার শফিক আহমেদ, অধ্যাপক অনুপম সেন, নাট্যজন রামেন্দু মজুমদার, সমাজকর্মী মালেকা খান, শিল্পী হাশেম খান, শিল্পী রফিকুননবী, অধ্যাপিকা পান্না কায়সার, অধ্যাপিকা মাহফুজা খানম, জননেতা ঊষাতন তালুকদার, চলচ্চিত্রনির্মাতা নাসির উদ্দীন ইউসুফ, অধ্যাপক ডাঃ কাজী কামরুজ্জামান, ক্যাপ্টেন (অবঃ) আলমগীর সাত্তার বীরপ্রতীক, ক্যাপ্টেন (অবঃ) সাহাবউদ্দিন আহমেদ বীরউত্তম, মেজর জেনারেল মোহাম্মদ আবদুর রশীদ (অবঃ), অধ্যাপক ডাঃ আমজাদ হোসেন, ড. নূরন নবী, লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, অধ্যাপক মুনতাসীর মামুন, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, শহীদজায়া সালমা হক, কলামিস্ট সৈয়দ মাহবুবুর রশিদ, শিক্ষাবিদ মমতাজ লতিফ, অধ্যাপক শিল্পী আবুল বারক আলভী, সমাজকর্মী কাজী মুকুল, কথাশিল্পী অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, যাত্রাশিল্পী মিলন কান্তি দে, আবৃত্তিশিল্পী মোঃ শওকত আলী, অধ্যাপক মেজবাহ কামাল, ডাঃ শেখ বাহারুল আলম, ড. মেঘনা গুহঠাকুরতা, ডাঃ ইকবাল কবীর, সমাজকর্মী সুব্রত চক্রবর্ত্তী, ভূতত্ত্ববিদ মকবুল-ই এলাহী চৌধুরী, সমাজকর্মী শফিকুর রহমান শহীদ, এডভোকেট আবদুস সালাম, অধ্যাপক মোহাম্মদ সেলিম, অধ্যাপক আবদুল গাফ্ফার, কবি জয়দুল হোসেন, সমাজকর্মী কাজী লুৎফর রহমান, সমাজকর্মী কামরুননেসা মান্নান, এডভোকেট আজাহার উল্লাহ্ ভূঁইয়া, অধ্যাপক ডাঃ উত্তম কুমার বড়ুয়া, সঙ্গীতশিল্পী জান্নাত-ই ফেরদৌসী লাকী, অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব, সাংবাদিক শওকত বাঙালি, অধ্যক্ষ কামরুজ্জামান, অধ্যাপক ডাঃ নুজহাত চৌধুরী শম্পা, লেখক আলী আকবর টাবী, এডভোকেট কাজী মানছুরুল হক খসরু, এডভোকেট দীপক ঘোষ, অনলাইন এ্যাক্টিভিস্ট ড. কানিজ আকলিমা সুলতানা, ব্যারিস্টার নাদিয়া চৌধুরী, সাংবাদিক মহেন্দ্র নাথ সেন, শহীদসন্তান তৌহিদ রেজা নূর, শহীদসন্তান শমী কায়সার, শহীদসন্তান আসিফ মুনীর তন্ময়, শহীদসন্তান তানভীর হায়দার চৌধুরী শোভন, মানবাধিকারকর্মী তরুণ কান্তি চৌধুরী, লেখক সাংবাদিক সাব্বির খান, মানবাধিকারকর্মী আনসার আহমদ উল্লাহ, মানবাধিকারকর্মী স্বীকৃতি বড়ুয়া, এডভোকেট আবদুল মালেক, লেখক কলামিস্ট মিথুশিলাক মুর্মু, কলামিস্ট অনলাইন এ্যাক্টিভিস্ট লীনা পারভীন, মানবাধিকারকর্মী রহমান খলিলুর, সমাজকর্মী হারুণ অর রশীদ, এডভোকেট মালেক শেখ, সহকারী অধ্যাপক তপন পালিত, সাংবাদিক দিলীপ মজুমদার, সমাজকর্মী রাশেদুল ইসলাম, সমাজকর্মী ইস্রাফিল খান বাপ্পি, সমাজকর্মী শিমন বাস্কে, সমাজকর্মী শেখ আলী শাহনেওয়াজ পরাগ, সমাজকর্মী সাইফ উদ্দিন রুবেল, লেখক ও চলচ্চিত্রনির্মাতা শাকিল রেজা ইফতি, সমাজকর্মী ফয়সাল হাসান তানভীর প্রমুখ।

তানোরে কলমা ইউপি সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন  

তানোরে কলমা ইউপি সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন  

আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোেরের কলমা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আয়োজন করা হয়েছে। জানা গেছে, গত ১৫ এপ্রিল শনিবার...

তানোরের কলমা ইউপিতে বস্ত্র ও ইফতার বিতরণ

তানোরের কলমা ইউপিতে বস্ত্র ও ইফতার বিতরণ

আলিফ হোসেন, তানোরঃ রাজশাহীর তানোরের কলমা ইউনিয়নে (ইউপি) হারবে দারিদ্রতা,জিতবে মানবতা' এই প্রতিপাদ্য সামনে রেখে সমাজের হতদরিদ্র  নারী-পুরুষের মধ্যে শাড়ি...

হুয়াওয়ের প্রযুক্তিতে নেটওয়ার্ক শক্তিশালী করবে টেলিটক

হুয়াওয়ের প্রযুক্তিতে নেটওয়ার্ক শক্তিশালী করবে টেলিটক

গ্রামীণ ও দূরবর্তী এলাকায় আরও শক্তিশালী ফোরজি নেটওয়ার্ক এবং ফাইভজি’র প্রস্তুতি নিশ্চিত করতে হুয়াওয়ের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে টেলিটক বাংলাদেশ লিমিটেড। গত ১৩ এপ্রিল রাজধানীর লেকশোর হোটেল গুলশানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। টেলিটক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. হাবিবুর রহমান, এক্সপানশন অব টেলিটক নেটওয়ার্ক আপটু রুরাল এরিয়াস অ্যান্ড নেটওয়ার্ক রেডিনেস ফর ফাইভজি সার্ভিসেস প্রজেক্ট টেলিটক বাংলাদেশ লিমিটেডের প্রকল্প পরিচালক মো. খায়রুল হাসান, হুয়াওয়ে সাউথ এশিয়া রিপ্রেজেন্টেটিভ অফিসের প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের প্রধান নির্বাহী প্যান জুনফেং (পিটার) এবং হুয়াওয়ের টেলিটক অ্যাকাউন্ট ডিরেক্টর গুয়ো ইউ-সহ দুই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাগণ এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই প্রকল্প দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফোরজি কাভারেজ নিশ্চিতে ভূমিকা রাখবে। টেলিটকের নতুন ফোরজি সাইট চালুর পাশাপাশি কোর নেটওয়ার্ক, আইপি নেটওয়ার্ক, চার্জিং ও বিলিং সিস্টেম ও স্যলুশন আধুনিকায়ন ও বিস্তৃতিতে কাজ করবে হুয়াওয়ে। হুয়াওয়ে সাউথ এশিয়া রিপ্রেজেন্টেটিভ অফিসের প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের প্রধান নির্বাহী প্যান জুনফেং (পিটার) বলেন, ‘বাংলাদেশের রূপান্তরে ডিজিটাল কানেক্টিভিটি মূল ভূমিকা পালন করবে। আমরা বাংলাদেশের আইসিটি ও টেলিযোগাযোগ খাতের উন্নয়নে কার্যকরী ভূমিকা রেখে যেতে চাই। সেই অনুপ্রেরণা নিয়েই আমরা আমাদের অত্যাধুনিক ও উন্নত প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের আইসিটি ও টেলিযোগাযোগ ইকোসিস্টেমের একটি দায়িত্ববান  সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছি। বাংলাদেশে প্রথম ফাইভজি চালু করতে আমরা টেলিটককে সহযোগিতা করেছি। এটি এক অনন্য অর্জন। টেলিটক বাংলাদেশ লিমিটেডের সাথে আরও বিস্তৃত পরিসরে কাজ করার যে সুযোগ তৈরি হয়েছে তাতে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের প্রত্যাশা, এই চুক্তি বাংলাদেশের লক্ষ্য অর্জনের যাত্রাকে ত্বরান্বিত করবে।’ অনুষ্ঠানে টেলিটক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. হাবিবুর রহমান বলেন, ‘আমরা আমাদের নেটওয়ার্ককে আধুনিক করতে চাই যাতে দেশব্যাপী সবাই আরও উন্নত নেটওয়ার্ক, ও উচ্চ-গতির সংযোগ উপভোগ করতে পারে। পাশাপাশি আমরা সাশ্রয়ী মূল্যে আমাদের গ্রাহকদের উন্নত টেলিযোগাযোগ পরিষেবা দিতে চাই। টেলিটকের এই লক্ষ্য পূরণের জন্য যে চমৎকার প্রযুক্তি, সমাধান এবং লোকবল দরকার হুয়াওয়ের সেগুলো রয়েছে। তাই, আমরা অনেক আশাবাদী। ২০২৪ সালের মাঝামাঝি প্রকল্পটি শেষ করার পরিকল্পনা আমাদের রয়েছে।’ বিগত প্রায় ২৫ বছর ধরে বাংলাদেশ কাজ করছে হুয়াওয়ে এবং ২০০৪ সাল থেকে নতুন ও উদ্ভাবনী প্রযুক্তি দিয়ে টেলিটককে সেবা প্রদান করে আসছে। ২০২১ সালের ডিসেম্বর মাসে, টেলিটক এর বিশ্বস্ত সহযোগী হিসেবে হুয়াওয়েকে সাথে নিয়ে বাংলাদেশে ফাইভজি সেবা উন্মোচন করে।

রংপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেফতার

রংপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেফতার

রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুর উপজেলার গৃহবধূ শিমু বেগমকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় স্বামী দুলাল মিয়াকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাব-১৩।...

বিরামপুরে ট্রান্সফরমার উদ্ধার সহ আটক-২

বিরামপুরে ট্রান্সফরমার উদ্ধার সহ আটক-২

এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর বিরামপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে ট্রান্সফরমার চুরির মামলা নম্বর ১১ এর ভিত্তিতে ১৩ই এপ্রিল...

রাজারহাটে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩০ বঙ্গাব্দকে বরণ

রাজারহাটে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩০ বঙ্গাব্দকে বরণ

এ.এস.লিমন, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : ১৫/০৪/২০২৩ ইং কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা...

একের পর এক অগ্নিকাণ্ড সরকারের ব্যর্থতার প্রমাণ : নতুনধারা

একের পর এক অগ্নিকাণ্ড সরকারের ব্যর্থতার প্রমাণ : নতুনধারা

নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনার দ্রুত সুষ্ঠু তদন্ত ও জড়িত প্রতিষ্ঠান-ব্যক্তিদের বিচারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। ১৫...

Page 3490 of 4589 1 … 3,489 3,490 3,491 … 4,589

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.