জাতীয়

সিঙ্গাপুরে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের বিনিয়োগ রোডশো

ঢাকা, ১৪ মে, ২০২৪: বাংলাদেশের শীর্ষস্থানীয় ইনভেস্টমেন্ট ব্যাংক প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড সিঙ্গাপুরে বিনিয়োগ রোডশো করেছে। ‌গত ১১ মে, ২০২৪ তারিখে সিঙ্গাপুরের কিচেনার এ হোটেল নভোটেলে এই রোডশো অনুষ্ঠিত হয়। এই রোডশো-এর উপজীব্য ছিল- সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশীদের জন্য দেশের পুঁজিবাজারে বিনিয়োগের পথ সুগম করার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি তরান্বিত করা। প্রাইমইনভেস্ট প্রবাসী আয়োজিত এই বিনিয়োগ রোডশোতে উপস্থিত ছিলেন- সিঙ্গাপুরে বাংলাদেশ সরকারের মাননীয় হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম-এনডিসি; বাংলাদেশ ব্যাংকের পরিচালক জনাব মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী; সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সভাপতি, সিঙ্গাপুরে বাংলাদেশ বিজনেস চেম্বারের সভাপতি, সিঙ্গাপুরে বাংলাদেশী মেরিন কমিউনিটির সভাপতি, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ এম ওমর তৈয়ব, প্রাইম এক্সচেঞ্জ কোং প্রাঃ লিঃ সিঙ্গাপুরের নির্বাহী পরিচালক ও সিইও মোহাম্মদ সামিউল্লাহ প্রমুখ। ‘প্রাইমইনভেস্ট প্রবাসী’ হলো এমন একটি বিনিয়োগ ব্যবস্থা যেখানে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের দক্ষ ও অভিজ্ঞ বিনিয়োগ ব্যবস্থাপনা কমিটি শেয়ারবাজারে প্রবাসীদের অর্থের সুচিন্তিত ও উপযুক্ত বিনিয়োগের মাধ্যমে তাদের জন্য এনে দিবে আকর্ষণীয় মুনাফা। অনুষ্ঠানে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব সৈয়দ এম ওমর তৈয়ব গত এক দশকে বাংলাদেশের অর্থনীতি ও অবকাঠামোর উল্লেখযোগ্য উন্নয়ন তুলে ধরে বলেন, ‘বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্সের অবদান অনস্বীকার্য। প্রবাসীদের জন্য রয়েছে বাংলাদেশের বিভিন্ন  খাতে বিনিয়োগের সুযোগ। যার মাধ্যমে তাদের এবং দেশের সামগ্ৰিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। প্রবাসীদের কষ্টার্জিত অর্থের সুপরিকল্পিত বিনিয়োগ নিশ্চিত করতে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট নিয়ে এসেছে প্রাইমইনভেস্ট প্রবাসী যাতে তারা প্রবাসে বসেই অনলাইনের মাধ্যমে বিনিয়োগ করতে পারবেন।’ সিঙ্গাপুরে বাংলাদেশের মাননীয় হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম এনডিসি প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘বাংলাদেশে এই প্রথম কোনো ইনভেস্টমেন্ট ব্যাংক প্রবাসীদের জন্য পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ নিয়ে এসেছে। অনেক সময় বিনিয়োগ করে প্রবাসীরা অনেক ধরণের ভোগান্তির স্বীকার হন। আর্থিক প্রতিষ্ঠানগুলোর উচিত প্রবাসীদের মনে আস্থা জাগ্রত করা যাতে তারা বিনিয়োগ করতে আগ্রহী হয়। আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সরাসরি সাধারণ বিনিয়োগকারীদের কাছে পৌঁছাতে হবে এবং সকল পেশা ও শ্রেণীর প্রবাসীদের দেশে বিনিয়োগে উৎসাহিত করতে হবে।’ বাংলাদেশ ব্যাংকের পরিচালক জনাব মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী, প্রবাসীদের জন্য বিশেষায়িত ইনভেস্টমেন্ট স্কিম- প্রাইমইনভেস্ট প্রবাসী চালু করার জন্য পিবিআইএলকে স্বাগত জানান।  তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্সের অবদান স্বীকার করে প্রবাসীদেরকে বৈধ উপায়ে রেমিটেন্স পাঠানোর বিষয়ে গুরত্বারোপ করার পাশাপাশি দেশের পুঁজিবাজারে বিনিয়োগের আহ্বান জানান।

Read moreDetails

সিআইপি সম্মাননা পেলেন মোহাম্মদ আইয়ুব খান, এফসিএ

মানিকগঞ্জের কৃতিসন্তান, মানিকগঞ্জ সমিতি, ঢাকা’র অন্যতম উপদেষ্টা, দেবনএয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আইয়ুব খান, এফসিএ দেশের রপ্তানী বাণিজ্যে অবদান রাখায়...

Read moreDetails

বিশ্বকাপে যাচ্ছেন নতুন পাঁচ মুখ

অবশেষে ঘোষণা করা হল বাংলাদেশের বিশ্বকাপ দল। ঘোষিত স্কোয়াডে আলোচিত বিষয় তাসকিন আহমেদকে সহ-অধিনায়কের পদে রাখা এবং অলরাউন্ডার সাইফউদ্দিনের বাদ...

Read moreDetails

শান্তর নেতৃত্বেই বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে প্রায় সব দলই স্কোয়াড ঘোষণা করেছে। বাকি যারা ছিল তাদের মধ্যে অন্যতম ছিল বাংলাদেশ। তাই ক্রিকেট...

Read moreDetails

মায়ের কোলে ফিরে আনন্দে আত্মহারা নাবিকরা

জিম্মিদশা থেকে মুক্ত হয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এমভি আব্দুল্লাহর ২৩ নাবিক। মঙ্গলবার (১৪ মে) বিকেলে নাবিকদের ফুল দিয়ে স্বাগত জানান...

Read moreDetails

পল্লীশ্রীর আইন সহায়তা সমন্বয় সভায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরকার বিনামূল্যে যে আইনী সেবা প্রদান করছে তা সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সদস্যদের প্রচার করতে হবে

স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জুলফিকার উল্লাহ বলেছেন, শিক্ষার মাধ্যমে নিজেদেরকে স্বনির্ভর করতে পারলে তাদের অর্থনৈতিক মুক্তি...

Read moreDetails

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে “সুস্বাস্থ্যের জানালা আমাদের চোখ” সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত চোখ বলে দিবে শরীরে আছে কতশত রোগ, জানা যাবে স্বাস্থ্যের অবস্থা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে “সুস্বাস্থ্যের জানালা আমাদের চোখ (Eyes: The Window to Our Health) বিষয়ক মাসিক সেন্ট্রাল সেমিনার আজ...

Read moreDetails

ঠাকুরগাঁও সদর উপজেলায় চলছে নির্বাচনে জমজমাট লড়াই। ইনতাজুল ইসলাম এনতাজ

ঠাকুরগাঁও সদর উপজেলায় চলছে নির্বাচনে জমজমাট লড়াই। ইনতাজুল ইসলাম এনতাজ ঠাকুরগাঁও রিপোর্টারঃ ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচন জমে উঠেছে। নির্বাচনে...

Read moreDetails

ড. এম এ ওয়াজেদ মিয়া সম্মাননা পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ বিষয়ক গবেষণায় বিশেষ অবদান রাখায় ‘ড. এম...

Read moreDetails

দুই সিটির ‘এক ঢাকা’ ঘোষণা চান পরিবেশ মন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, পরিচ্ছন্ন, সবুজ ও প্রাণবন্ত ঢাকা গড়তে জলবায়ু কর্মপরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা...

Read moreDetails
Page 463 of 1030 1 … 462 463 464 … 1,030

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.