বাংলাদেশের সকল ক্যাম্পাস

হাসনাত আবদুল্লাহ জুলাই ঘোষণাপত্রে আ.লীগকে অপ্রাসঙ্গিক করা হবে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ৩১ ডিসেম্বর ‘জুলাই ঘোষণাপত্রে’র মাধ্যমে ‘নাৎসি বাহিনী’র মতো সংগঠন হিসেবে আওয়ামী লীগকে...

Read moreDetails

ঠাকুরগাঁওয়ে বিস্ময়কর খুদে প্রতিভা

কেউ ৬৪ জেলা, কেউ ৪০০ বিজ্ঞানীর নাম ও আবিষ্কার বলে দিচ্ছে অনায়াসে ঠাকুরগাঁওয়ে বিস্ময়কর খুদে প্রতিভা জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি কেউ ৬৪ জেলার নাম, কেউ প্রতিষ্ঠা সাল, কেউ আবার জেলার নাম বললেই বলে দিতে পারে উপজেলাগুলোর নাম। কোনো শিক্ষার্থী ৪০০ বিজ্ঞানীর নাম ও আবিষ্কার আবার, কেউ বলে দিচ্ছে বিশ্বের দেশগুলোর রাজধানী ও মুদ্রার নাম। এমনই বিস্ময়কর প্রতিভার অধিকারী ঠাকুরগাঁও জেলার এক শিক্ষাপ্রতিষ্ঠানের খুদে শিক্ষার্থীরা। সরজমিন দেখা যায়, টিনশেডের কয়েকটি রুম। নেই তেমন কোনো সৌন্দর্য। সাধারণ কোনো ঘর মনে হলেও এটি একটি শিক্ষাপ্রতিষ্ঠান। সাজসজ্জায় তেমন আকর্ষণ না থাকলেও শিক্ষার্থীদের প্রতিভায় আকৃষ্ট হবেন সবাই। বিদ্যালয়টির শিক্ষার্থীদের বিস্ময়কর প্রতিভা মুগ্ধতা ছড়াচ্ছে সবার মাঝে। ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের ফুটানি বাজারের পাশে ৪ বছর আগে পথচলা শুরু করে সানলাইট এডুকেশনাল কটেজ। অজপাড়াগাঁয়ে মেঠোপথের পাশে অবস্থিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি। প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত করানো হয় পাঠদান। এরই মধ্যে প্রতিষ্ঠানের খুদে শিক্ষার্থীদের নানা প্রতিভা আলোড়ন ফেলেছে ঠাকুরগাঁও জেলাজুড়ে। প্রতিষ্ঠানটির প্লে শ্রেণির শিক্ষার্থী আব্দুর রহমান ও তাসনীম আক্তার। ৫ বছর বয়সি এই ছোট্ট শিশুরা বলে দিতে পারে দেশের ৬৪টি জেলার নাম। জেলার নাম বললেই প্রতিষ্ঠার সাল বলে দিতে পারে প্রথম শ্রেণির শিক্ষার্থী আবু শাহীন আর চার শতাধিক বিজ্ঞানী ও তাদের আবিষ্কারের নাম বলতে পারে সপ্তম শ্রেণিতে পড়–য়া সাজ্জাদুর ইসলাম সাজু। জেলাগুলোর নাম বললেই উপজেলার নাম বলে দিতে পারে অষ্টম শ্রেণির জেসমিন আক্তার আর বিশ্বের দেশগুলোর রাজধানী ও মুদ্রার নাম বলে চমক দেখায় নবম শ্রেণির আসমানী আক্তার। এছাড়া ধর্মীয় শিক্ষা ও লেবু পানি দিয়ে বিদুৎ উৎপাদনসহ নানা ধরনের প্রতিভার অধিকারী বিদ্যালয়টির শিক্ষার্থীরা। গাঁয়ের শিক্ষার্থীদের প্রতিভায় মুগ্ধ সাধারণ মানুষ। কিষাণী নেত্রী রুনা লায়লা সোনালীর মুক্তির দাবিতে ২০ সংগঠনের বিবৃতি  ...

Read moreDetails

প্রধান তিনটি কাজের কথা জানালেন আইন উপদেষ্টা

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান কাজ হচ্ছে- গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন।...

Read moreDetails

উপদেষ্টা নাহিদ প্রতিবাদের নামে চাকরিবিধি লঙ্ঘনের জন্য আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, প্রতিবাদের নামে চাকরির নিয়ম লঙ্ঘনকারী আমলাদের পাশাপাশি আগের শাসনামলের দুর্নীতিবাজ আমলাদের...

Read moreDetails

২০২৪ শে যাদের হারালো বেরোবি

বেরোবি প্রতিনিধি  কুড়ি ফুটবে আবার কৃষ্ণচূড়ার ডালে। পাখিরাও নীড় ছেড়ে শুরু করবে  কিচিরমিচির গান।পথচলায় আরও যাবে সহস্র বছর।কিন্ত ফিরবেনা বৈষম্যর...

Read moreDetails

সংলাপে হতাহতের স্বজনরা শুধু একটি নির্বাচনের জন্য রক্ত দেইনি

শুধু একটি নির্বাচনের জন্য জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতরা রক্ত দেয়নি বলে অভিমত দিয়েছেন হতাহতের স্বজনরা। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের...

Read moreDetails

প্রশ্ন সারজিসের ‘কুকুর কীভাবে সচিবালয়ে ঢুকল’

প্রশ্ন সারজিসের ‘কুকুর কীভাবে সচিবালয়ে ঢুকল’ জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি সচিবালয়ে অগ্নিকাণ্ডের পেছনে চক্রান্ত আছে বলে মনে করেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি প্রশ্ন তুলেছেন, কুকুর কীভাবে সচিবালয়ে ঢুকল? বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও প্রেস ক্লাবের হল রুমে ‘ঠাকুরগাঁও রাইজিং’ শীর্ষক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রশ্ন তোলেন। সচিবালয়ের আগুন নিয়ে সারজিস আলম বলেন, আগুন শুধু মাত্র আমাদের দুই সহযোদ্ধা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের রুমে লাগানো হয়েছে। সেখানে কুকুরের মরদেহ প্রমাণ করে এটি ষড়যন্ত্র। সচিবালয়ে আমলারা খুনি হাসিনাকে বসিয়ে রেখেছিল। গণঅভ্যুত্থানের আগে কিছু আমলা নামক দাস ঢাকার বিভিন্ন জায়গায় স্লোগান দিয়েছে খুনি হাসিনার পক্ষে। তারা এখনো সচিবালয়ে চাকরি করে। তারা চাকরি করলে সচিবালয় কিভাবে নিরাপদ থাকবে। হয় সাদা নইতো কালা৷ তাদের চেয়ারে বসিয়ে রাখলে তাদের দায়িত্ব সুষ্ঠু ভাবে পাওয়া সম্ভব না৷ সে কারনে এখন অপকর্ম হচ্ছে, দলীয় এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে। সারজিস আলম বলেন, ‘সচিবালয়ের সাত নম্বর ভবনের দুই প্রান্তের দুই রুমে আগুন জ্বলছে। দূরত্ব প্রায় ১০০ মিটার। এটা কীভাবে সম্ভব? এমন দুই জনের রুমে আগুন লেগেছে, যারা এই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে আর এখন সরকারে প্রতিনিধিত্ব করছে।’ তিনি বলেন, ‘পত্র-পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি, সচিবালয়ে আগুন লাগা রুমে একটি কুকুর পাওয়া গেছে। আমি বুঝতে পারছি না- একটি কুকুর কীভাবে সচিবালয়ের রুমে ঢুকল? এটা যে ষড়যন্ত্র, তা আমি নিশ্চিত। এ ঘটনা আমাদের তদন্ত করতে হবে।’ তিনি বলেন, ‘যারা এই আন্দোলনে আহত ও নিহত হয়েছে, তাদের রক্তের দায় তো এটা যে, সুন্দর সংস্কারের মাধ্যমেই নতুন নির্বাচনের ব্যবস্থা করা হবে।’ স্ট্যান্ডার্ড সংস্কার শেষ হওয়ার পরে নির্বাচন উল্লেখ্য করে সারজিস আলম বলেন, গণ-অভ্যুত্থানের আগে যদি বলা যেত দুই-তিন বছর সংস্কারের জন্য সময় দিতে হবে তাহলে শুধু রাজনৈত্তিক দল না একজন সাধারণ মানুষকেও দ্বিমত পাওয়া যেতনা৷ গণঅভ্যুত্থানের এখনো ৫ মাস পার হয়নি। তাদেরকে স্ট্যান্ডার্ড সংস্কারের সময় ও সুযোগ দিতে হবে৷ তারা যাতে একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারে৷ তা না হলে এই সুযোগ খুনি হাসিনা কাজে লাগিয়ে পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করবে৷ আবার নির্বাচনের সময়কে দীর্ঘ করে দেশের নাজুক পরিস্থিতিতে নিয়ে যাওয়া যাবেনা৷ সারজিস আলম বলেন, গণ-অভ্যুত্থানের আগে ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের মিছিল দেখে আমাদের শরীর শিউরে উঠেছে অথচ সেটাকে পুঁজি করে মামলা বাণিজ্য ও চাঁদাবাজি হচ্ছে। মামলায় নাম দেওয়ার সময় টাকা আবার মামলা থেকে নাম কাটার সময় টাকা নেওয়া হচ্ছে৷ বড় বড় ব্যবসায়ীদের বাসায় ডেকে নিয়ে এসে চাঁদাবাজি করা হচ্ছে। এসবের জন্য এত মানুষ শহীদ হয়নি৷ জাতীয় নাগরিক কমিটি নিয়ে তিনি বলেন, এটি কোন রাজনৈতিক দল নয়। এটি একটি রাজনৈতিক শক্তি। সকলে অনুভব করে নতুন কিছু দরকার৷ বাংলাদেশের লিডারশীপগুলোকে ধ্বংস করা হয়েছে। আগামীতে ডিমান্ড অনুযায়ী দক্ষ নেতৃত্ব তৈরীর প্ল্যাটফরম হিসেবে কাজ করবে নাগরিক কমিটি৷ এসব নেতৃত্ব আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে।

Read moreDetails

আইএইচআরসি চট্টগ্রাম মহানগর ছাত্র-যুব বিষয়ক সমন্বয়ক হলেন ইঞ্জি. বোরহান

প্রেস বিজ্ঞপ্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক, মেধাবী ও দক্ষ ছাত্র-যুব...

Read moreDetails

উপদেষ্টা আসিফ মাহমুদ সংস্কার শেষে নির্বাচনের দিকে যাবে সরকার

ঠাকুরগাঁও: অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন,...

Read moreDetails

সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরই নির্বাচন: আসিফ মাহমুদ

দিনাজপুর: নির্বাচন নিয়ে অধৈর্য হওয়ায় সরকারের সংস্কার কাজ ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...

Read moreDetails
Page 66 of 198 1 … 65 66 67 … 198

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.