ঢাকায় ‘হুয়াওয়ে বাংলাদেশ অ্যাকাডেমি’ নামে একটি বিশেষায়িত নলেজ-শেয়ারিং সেন্টার চালু করেছে হুয়াওয়ে বাংলাদেশ। ডাক, টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বৃহস্পতিবার (১০ নভেম্বর) গুলশানের বে’স গ্যালারিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে এই কেন্দ্রটি উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোঃ খলিলুর রহমান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া (সিনিয়র সচিব) ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। হুয়াওয়ে বাংলাদেশের পক্ষ থেকে এর প্রধান নির্বাহী কর্মকর্তা প্যান জুনফেং, চিফ টেকনিক্যাল অফিসার মাজিয়ান-সহ অন্যান্য ঊচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সাত হাজার বর্গফুটের হুয়াওয়ের এই অ্যাকাডেমিটি অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত। অত্যাধুনিক আইসিটি প্রযুক্তি ও সল্যুশন, ইঞ্জিনিয়ারিং কোর্স ছাড়াও গত ৩০ বছরেরও বেশি সময় ধরে গবেষণা ও উন্নয়নে উল্লেখযোগ্য বিনিয়োগের মাধ্যমে হুয়াওয়ে যা অর্জন করেছে সে সকল জ্ঞানও এখানে সরকারি কারিগরি কর্মকর্তা, টেলকো অপারেটর, অ্যাকাডেমিশিয়ান, সিএসই/ইইই শিক্ষার্থীসহ সামগ্রিক ইকোসিস্টেম পার্টনারদের কাছে তুলে ধরা হবে। এই অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ চলমান রয়েছে। এখন বাংলাদেশ এই অঞ্চলের মেধার কেন্দ্রে পরিণত হচ্ছে। হুয়াওয়ে বাংলাদেশ একাডেমি প্রতিষ্ঠার মাধ্যমে একটি বিষয় স্পষ্ট হয়েছে, তা হলো বাংলাদেশ এ অঞ্চলের ট্যালেন্ট হাবে পরিণত হওয়ার যোগ্যতা অর্জন করেছে। অন্যদিকে, বহু বছর থেকে গবেষণা ও উন্নয়নে নিজেদের বিশাল বিনিয়োগের ফলে হুয়াওয়ে অসংখ্য আইসিটি পেটেন্ট এবং জ্ঞান অর্জন করেছে...
Read moreDetailsস্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের বন্দরে মেহেদি হাসান(৯)ও মোঃ আলিফ(১০)নামে দুই মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। গত ৭ নভেম্বর বেলা ২টায় পুরান বন্দর...
Read moreDetailsসময়-অর্থ ও জায়গার প্রয়োজনীয়তা বিবেচনায় দ্রুততম সময়ের মধ্যে বড় আকারের মাঠ-পার্ক তৈরি সম্ভব নয়। এ অবস্থায় ওয়ার্ডভিত্তিক মোবাইল প্লেগ্রাউন্ড আয়োজন...
Read moreDetailsমাসুদুর রহমান - জামালপুরের সরিষাবাড়ীতে হাছনা আক্তার (১৬) নামে এক শিক্ষার্থী গলায় শাড়ী পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ৯ নভেম্বর বৃহস্পতিবার...
Read moreDetailsবিশেষ প্রতিনিধিঃ ডিজিটাল বাংলাদেশ নির্মাণ ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে ঢেলে সাজানো হয় উন্নয়ন কর্মকান্ডে জড়িত প্রকৌশল দপ্তরগুলো।...
Read moreDetailsস্টাফ রিপোর্টার: ‘‘বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি’’ বন্দর উপজেলা শাখার নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেন,সাধারণ সম্পাদক পদে শাহানাজ...
Read moreDetailsপদ পদবী পেলেই নেতা হওয়া যায় না- ইঞ্জিনিয়ার হেলাল আমি আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই- নির্বাচনী প্রচারণায় হেলাল নেতাকর্মীদের...
Read moreDetails(জাপানের অধ্যাপক তাকাহারা আকিওর বক্তৃতা) ‘অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের পথে: বঙ্গোপসাগর ঘিরে এর ভিশন, তাৎপর্য এবং বাস্তবিক দিকসমূহ" শিরোনামে...
Read moreDetails৭০ হাজার টাকা ভাড়ায় যাত্রা শুরু করেছিল গ্রিন লাইফ হাসপাতাল। সেটি এখন দেশের সেরা বিশেষায়িত মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিণত...
Read moreDetailsঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ। সম্মেলনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে ঢাকা জেলার অধীন দোহার, সাভার, ধামরাই,...
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob