রাজনীতি

রাজাকার এদেশের ছাত্র-জনতা কেউ নয়, রাজাকার হচ্ছে আওয়ামী লীগ-অধ্যাপক ফজলুল করিম

মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী অধ্যাপক ফজলুল করিম বলেছেন, 'সেদিন স্বেরাচারী শেখ হাসিনা বলেছেন যারা ছাত্র...

Read moreDetails

বিএনপি নেতাকে দুই মিনিট অপেক্ষা করতে বলায় হেনস্তার শিকার ওসি

ফেনী: ফেনীর সোনাগাজীতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টুকে ঠিক মতো সময় না দেওয়ার অভিযোগে...

Read moreDetails

ক্ষমতায় ফিরতে স্বপ্ন দেখছেন হাসিনা: জামায়াত নেতা দেলাওয়ার

ক্ষমতায় ফিরতে স্বপ্ন দেখছেন হাসিনা: জামায়াত নেতা দেলাওয়ার জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি: পনের বছরের শাসনামলে বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্য বানাতে ব্যর্থ হয়েছে স্বৈরাচার শেখ হাসিনা। ভারতে পালিয়ে গিয়েও তিনি ষড়যন্ত্র থামানি। এবার পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভারতে বসে ষড়যন্ত্র করছে খুনি হাসিনা বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারী মো: দেলাওয়ার হোসেন। তিনি আরো বলেন, আমরা হুশিয়ারি দিয়ে বলতে চাই পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র করবেন না। আর কোন ভাইয়ের বুকে গুলি চালাবেন না। আর যদি পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র করা হয় তাহলে বাংলাদেশের ১৭ কোটি মানুষকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম অভিমুখে আমরা লং মার্চ করবো। শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধায় ঠাকুরগাঁও রুহিয়া থানা জামায়াতে ইসলামীর আয়োজনে স্থানীয় হাইস্কুল মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সহকারী সেক্রেটারী বলেন, হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করে ৫-ই আগস্ট নিজ দলের নেতাকর্মীদের বিপদে ফেলে ভারতে পালিয়েছে হাদিনা। পালিয়ে গিয়েও একের পর এক ষড়যন্ত্র করছেন তিনি। আবারো স্বপ্ন দেখছেন বাংলাদেশে ক্ষমতায় আসার জন্য। আপনার পুরন হবে না। দেশের প্রতিটি প্রশাসনিক সেক্টরে অস্থিরতা চলছে। যারা আওয়ামী লীগার তারাই এই অস্থিরতা তৈরি করছে। তাদের চিহ্নিত করে পদ থেকে বহিষ্কার করতে হবে অন্তর্র্বতীকালীন সরকারকে। দেলাওয়ার হোসেন বলেন, জামায়াতে ইসলামী কোরআনের একটি সুন্দর সমাজ, কোরআনের একটি সুন্দর রাস্ট্র কায়েমের স্বপ্ন পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। যে সমাজ হবে বৈষম্যহীন সমাজ, যে সমাজে অন্যায়-অবিচার থাকবে না। জামায়াতে ইসলামী চাই বাংলাদেশের সংসদ কোরআনের আইন দ্বারা পরিচালিত হউক, কোরআন দিয়ে বিচার বিভাগ পরিচালিত হউক তাহলে দেশের মানুষ ন্যায় বিচার পাবে। মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে না। জামায়াতের এই নেতা বলেন, ন্যায় প্রতিষ্ঠার সমাজ গড়ার কাজ করছিল জামায়াতে ইসলামী। কিন্তু আওয়ামী লীগ সরকার খুনি হাসিনার সরকার অন্যায় ভাবে জামায়াতে ইসলামীর উপর অনেক নির্যাতন চালিয়েছে। পনের বছরে বিনা অপরাধে জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতাদের ফাসিতে ঝুলিয়েছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে। অন্যদিকে একই অনুষ্ঠানে প্রধান বক্তব্যে অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক মাওলানা মো: আব্দুল হাকিম বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ ১৫ টি বছর জামাতে ইসলামকে অনেক নির্যাতন করেছে। বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে আমাদের শীর্ষ পর্যায়ে নেতাদের কারাগারে প্রেরণ করেছে। হাজার হাজার ছাত্র যুবককে হত্যা করে লক্ষণ সেনের মত পিছনের দরজা দিয়ে পালিয়েছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারী মো: আলমগীর, সহকারী সেক্রেটারী অধ্যক্ষ কফিল উদ্দিন আহম্মেদ প্রমুখ।

Read moreDetails

ঢাবি ও জাবিতে পিটিয়ে মানুষ হত্যা এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসী ক্ষমতা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ৫ দলীয় বাম জোট

সংবাদ বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে মানুষ হত্যা ও সেনাবাহিনী কে ম্যাজিস্ট্রেসী ক্ষমতা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ৫...

Read moreDetails

ছাত্রশিবিরের ঢাবি শাখার সভাপতি ফ্যাসিবাদে কোনো রাজনীতি থাকে না, বিরাজনীতি ফ্যাসিবাদের ভাষা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা শাখার সভাপতি সাদিক কায়েম বলেছেন, ফ্যাসিস্ট শোষণ শুধু ছাত্ররাজনীতি নয়, রাজনীতির সংজ্ঞাই পালটে দিয়েছে। ফ্যাসিবাদে কোনো...

Read moreDetails

জামায়াতই এই দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারে-অধ্যাপক নুরুল আমিন

মিরসরাই প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমির অধ্যাপক নুরুল আমিন বলেছেন, ‌‌'শেখ হাসিনা আজ কোথায়? তিনি নাকি গণতন্ত্রের...

Read moreDetails

সংস্কার কাজ শেষ করে দ্রুত নির্বাচনের পথে হাঁটতে হবে: গোলাম পরওয়ার

রাজশাহী: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্তবর্তীকালীন সরকারকে যৌক্তিক সময়ে দেশের প্রয়োজনীয় সংস্কারগুলো...

Read moreDetails

নড়াইলে বিএনপির কার্যালয়ে হামলা, গুলিবিদ্ধসহ আহত ২

নড়াইল: নড়াইলের কালিয়ায় বুড়িখালী গ্রামে ওয়ার্ড বিএনপির একটি কার্যালয়ে হামলা- ভাঙচুরের ঘটনায় ঘটেছে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধসহ দুজন আহত হয়েছেন। পরে...

Read moreDetails

ঢাবিতে বন্ধ হচ্ছে সব ধরনের রাজনীতি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সব ধরনের রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে...

Read moreDetails

শান্তিপূর্ণ এলাকায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া ঠিক হবে না,মির্জা ফখরুল

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি: দেশের সব জায়গায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া ঠিক হবে না উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেসব এলাকায় দেওয়া দরকার, যেসব স্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যেসব এলাকা শান্তিপূর্ণ রয়েছে, রাজনৈতিক নেতারা নিয়ন্ত্রণ করছেন, সেখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে নতুন সমস্যা সৃষ্টি করা বুদ্ধিমানের কাজ হবে না৷ বিষয়টি এ সরকারের পুনরায় বিবেচনা করা প্রয়োজন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবের হলরুমে জেলা বিএনপি আয়োজিত স্বৈরাচার, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের আন্দোলনে ঠাকুরগাঁওয়ের শহীদদের পরিবার এবং আহতদের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎ ও সাহায্যকরণ অনুষ্ঠানে এসব বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের কাছে শেখ হাসিনার বিচার চেয়ে মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে যুদ্ধ করেছিলাম পাকিস্তানের সঙ্গে, ২০২৪ সালে যুদ্ধ করতে হলো দেশের একটি রাজনৈতিক দলের সঙ্গে। স্বৈরাচার হাসিনা ২০১২ সাল থেকে আমাদের ওপর নির্যাতন করেছে৷ সাত শতাধিক মানুষকে গুম করা হয়েছে। হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। খালেদা জিয়া, তারেক রহমানসহ সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে নিঃস্ব করা হয়েছে। তিনি বলেন, সবার অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি নির্বাচন চাই৷ আগামীতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও পার্লামেন্ট দেখতে চাই৷ যাতে রাজনীতিবিদেরা কাজ করতে পারেন, রাজনৈতিক অবস্থা ফিরে আসে৷ সেইসঙ্গে আন্দোলনে শহীদদের স্বজন ও আহতদের কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান তিনি। জুলাই-আগস্টের আন্দোলনে ঠাকুরগাঁওয়ের শহীদ চারজনের পরিবার ও আহত ২৯ জনকে ১৫ লাখ টাকা দেওয়া হয়েছে৷ এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Read moreDetails
Page 315 of 600 1 … 314 315 316 … 600

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.