বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে তিনজনের মৃত্যু, আহত ৯ জন

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে তিনজনের মৃত্যু, আহত ৯ জন জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ৩ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন নারী শিশু আরও ৯ জন। মারা গেছে গবাদি পশু। বজ্রপাতে বৈদ্যুতিক মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু স্থানে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে তীব্র তাপদাহের পর বৃষ্টি শুরু হলে ঠাকুরগাঁও সদর উপজেলা ও বালিয়াডাঙ্গী উপজেলায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার শুকানপুকুরী ইউনিয়নের লাউথুতি গ্রামের দুলাল উদ্দীনের ছেলে আরিফুল ইসলাম (১৮), নজরুল ইসলামের ছেলে মুনির ইসলাম (২৭) এবং বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কালিবাড়ী গ্রামের মজিবুর রহমানের ছেলে আতাউর রহমান (২৪)। আহতরা হলেন- আমজানখোর ইউনিয়নের ৮ বছর বয়সী শিশু রুমান, ১২ বছর বয়সী কিশোর রানা, ১১ বছর বয়সী শিশু সাকিবুল, ফুলতলা গ্রামের ৭ বছর বয়সী শিশু ফয়সাল, উদয়পুর গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী মঞ্জুরা বেগম। এরা সকলেই বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এছাড়াও সদর উপজেলার আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে আরিফ ও মুনির পুকুরে গোসল করছিলেন। সেখানে বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে আতাউর রহমান মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে মারা যান৷ ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, বিষয়টি খুবই দুঃখজনক৷ তিনজনের মারা যাওয়ার খবর পেয়েছি৷ বেশ কয়েকজন আহত হয়েছেন৷ জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে।

Read moreDetails

মিরসরাইয়ে বেড়েছে সাপের উপদ্রব, ৯ মাসে আহত ৪ শতাধিক

মিরসরাই প্রতিনিধি ভয়াবহ বন্যার পর মিরসরাইয়ে বেড়েছে সাপের উপদ্রব। চলতি বছরের ৯ মাসে উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভায় প্রায়...

Read moreDetails

টাঙ্গাইলে কাউন্সিলরদের উপর হামলায় আহত পাঁচ। 

মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভায় চার কাউন্সিলরের উপর হামলার ঘটনা ঘটেছে। আহতরা ভূঞাপুর পৌরসভার  ২নং ওয়ার্ডের কাউন্সিলর আল...

Read moreDetails

আবু সাঈদের মৃত্যু হত্যাকান্ড

রংপুর বিভাগীয় প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে রংপুরে নিহত শিক্ষার্থী আবু সাঈদের শরীরে মিলেছে শটগানের গুলির চিহ্ন ও মাথার খুলিতে গর্ত রয়েছে।...

Read moreDetails

‘আওয়ামী লীগ বিশ্বাস করত, তারা কেয়ামতের পরেও ক্ষমতায় থাকবে’

আওয়ামী লীগের অনেকেই বিশ্বাস করত তারা কেয়ামতের পরেও ক্ষমতায় থাকবে- এমন মন্তব্য করেছেন লিভারেল ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশের (এলডিপি) মহাসচিব শাহাদাত...

Read moreDetails

দিনাজপুরে এডাবের উদ্যোগে ৩ দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণে উপজেলা আইসিটি অফিসার

স্টাফ রিপোর্টার ॥ ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বালুবাড়িস্থ এমপিএসকে’র হলরুমে এসোসিয়েশন অব: ডেভেলপমেন্ট এজেন্সি ইন বাংলাদেশ (এডাব) এর আয়োজনে দিনাজপুর জেলা,...

Read moreDetails

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ গ্রেপ্তার

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে ঢাকার...

Read moreDetails

শ্রদ্ধা-ভালোবাসায় চিরশায়িত সেনা কর্মকর্তা নির্জন

টাঙ্গাইল: কক্সবাজা‌রের চকরিয়ায় অভিযানে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে নিহত সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের (২৩) দাফন সম্পন্ন হ‌য়ে‌ছে। মঙ্গলবার (২৪ সে‌প্টেম্বর)...

Read moreDetails

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি:   ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বটচুনা চান্দের হাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় ওই বিএসএফ সদস্যকে আটক করে চান্দের হাট বিওপিতে নিয়ে আসেন বিজিবি সদস্যরা। আটক হওয়া বিএসএফ সদস্যের নাম উপকুমার দাস। তিনি বিএসএফে কন্সটেবল পদে কর্মরত। বিজিবি সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে বাংলাদেশের সীমান্তে দেখতে পেয়ে বিএসএফ সদস্যকে আটক করেন বিজিবির সদস্যরা। দুপুর আড়াইটায় এ বিষয়ে পতাকা বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকের পর বিএসএফ সদস্যকে ফেরত পাঠানো হবে। ৪২ বিজিবি’র অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আহসানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়ায় এক বিএসএফ জাওয়ানকে আটক করা হয়েছে। ওই বিএসএফ সদস্য জানিয়েছেন, তিনি ভুল করে বাংলাদেশে ঢুকে পড়েছেন। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

Read moreDetails

টিএমএসএস সদস্যদের (জঅওঝঊ) প্রকল্পের উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

মিষ্টার আলী মিলন, বগুড়া জেলা প্রতিনিধিঃ টিএমএসএস তরুণ উদ্যোক্তাদের “ব্যবসায় ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন” প্রশিক্ষণ ২৪/০৯/২৪ইং তারেিখ ০১ দিনের ২০...

Read moreDetails
Page 842 of 1865 1 … 841 842 843 … 1,865

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.