সম্প্রতি নিজ অফিসের ভেতরে থাকা আলোচিত ‘গোপন কক্ষ’ নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের (বিআরআইসিএম) প্রধান বৈজ্ঞানিক...
Read moreDetailsরাজশাহী: নতুন কোনো রাজনৈতিক দল গঠনের অভিপ্রায় নেই বলে জানিয়েছেন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ...
Read moreDetailsসাভারের আশুলিয়ায় শ্রমিকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০...
Read moreDetailsভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে সিলেটের কানাইঘাট থানায় পাসপোর্ট আইনে দায়ের করা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে জামিন দিয়েছেন...
Read moreDetailsসাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে দুটি কারখানার শ্রমিকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
Read moreDetailsমোঃ আবুল কাশেম, ষ্ট্যাফ রিপোর্টার, দৈনিক বাংলার দূত, চরফ্যাসন, ভোলা, বাংলাদেশ। নোয়াখালীর মোখলেইস্যা চোরা এবং এওয়াজপুরের ফাইক্কা চোরা উনবিংশ শতাব্দীর...
Read moreDetailsনিশি নিস্তব্ধ, চাঁদের হাসির পাহাড় , দেবীর আগমনের বাজছে গানের বাহার। পৌষ মাসের রাতে, আকাশের সোনালী চাঁদ, কিশোরদের মনে,...
Read moreDetailsরাসুল বললেন, সত্য করো পথ, অন্যায় কাটাতে নিও ধৈর্যের রথ। মিথ্যার আঁধারে থাকিও না রয়, আসবে আলোর দিন, করো...
Read moreDetailsদুই ছেলের মারধরে বাবার মৃত্যু জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মারধরের শিকার হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাঁকে তারই দুই ছেলে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত সহোদর আত্মগোপনে রয়েছেন। নিহতের নাম—নাজিম উদ্দীন (৫২)। তিনি উপজেলার পাড়িয়া ইউনিয়নের পিয়াজুপাড়া গ্রামের টেপু মোহাম্মদের ছেলে। গতকাল সোমবার রাতে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে সকাল ১০টায় নিজ বাড়িতে মারধরে শিকার হন তিনি। এ ঘটনায় অভিযুক্তরা হলেন—নাজিম উদ্দীনের দুই ছেলে আলাল হোসেন (২৭) ও সাইফুল ইসলাম (২০)। ঘটনার প্রসঙ্গে নাজিম উদ্দীনের চাচি মাসুমা খাতুন জানান, সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সকালে নাজিম উদ্দীনের দুই ছেলে আলাল হোসেন ও সাইফুল ইসলাম তাকে মাঠ থেকে ধরে এনে মারধর করে। স্থানীয়রা এগিয়ে আসার চেষ্টা করলেও দুই ছেলের ভয়ভীতি ও গালিগালাজের কারণে তাকে বাঁচাতে পারেনি। নিহতের চাচাতো বোন সাবেক ইউপি সদস্য মুক্তা আক্তার বলেন, মারধরের পর বাড়িতে বারান্দায় দিনভর শুইয়ে রাখা হয় নাজিম উদ্দীনকে। রাত ৮ টায় স্থানীয়দের চাপের মুখে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, নাজিম উদ্দীনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। মৃত ঘোষণার পরই আবার তাকে নিয়ে চলে যায় স্বজনেরা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনমজুর নাজিম উদ্দীনের ৫ ছেলে। মেজো দুই ছেলে ঢাকায় পোশাক কারখানায় চাকরি করে, ছোট ছেলেটি স্থানীয় বাজারে এক দোকানের কর্মচারী। বড় ছেলে আলাল ও সেজো ছেলে তাঁর বাবাকে সবার অনুপস্থিতে মারধর করে। এ বিষয়ে নিহতের ছোট ছেলে দুলাল হোসেন বলেন, ‘বাবা মারা গেছেন শুনে বাড়িতে এসেছি। কী হয়েছে দিনভর কিছুই জানি না। মাকেও ঘটনার পর থেকে খুঁজে পাচ্ছি না।’ পাড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান জানান, দুই ছেলের মারধরেই নাজিমের মৃত্যু হয়েছে। রাতে শোনার পর পুলিশকে খবর দেওয়া হয়েছে। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Read moreDetailsজসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের একমাস পূর্তি উপলক্ষে ছাত্র শ্রমিক-জনতা শান্তি সমাবেশ ও দ্রোহের সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াত ইসলামী ঠাকুরগাঁও জেলার নেকমরদ অঞ্চলের আয়োজনে জেলার নেকমরদ আলিমুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিশ শূরার অন্যতম সদস্য জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিম৷ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক বেলাল উদ্দিন আহমেদ। এছাড়া আরো বক্তব্য রাখেন, রাণীশংকৈল জামায়াতে ইসলামের আমির মাওলানা রফিকুল ইসলাম, নায়েবে আমির মাওলানা মিজানুর রহমান মাষ্টার। এসময় বক্তারা বলেন, এই আওয়ামী লীগ আমাদের আমাদের দলকে বাতিল করতে চেয়েছিল আজকে তারাই বাতিল হয়ে গিয়েছে। শুধু কি বাতিল হয়েছে তারা আজ দেশ ছাড়া। কিন্তু আমরা আছি, আমরা ছিলাম, আমরা থাকবো। শেখ হাসিনা শুধু দেশকে ধংস্ব করে নাই তার নিজের দল আওয়ামী লীগকেও ধংস্ব করেছে। বক্তারা আরো বলেন, ছাত্র জনতা এই স্বাধীনতা নিয়ে এসেছে যে লক্ষ্যে সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। হাসিনা দেশকে ধংস্ব করেছে আমরা দেশ সংস্কার করবো। প্রথমেই নির্বাচন ব্যবস্থা সংস্কার করা হবে। দেশের যে অর্থ পাচার হয়েছে তা ফিরিয়ে আনা হবে। আর হাসিনাকে দেশে ফিরিয়ে আনে তার সকল কর্মের বিচার করা হবে।শান্তি সমাবেশ শেষে শিল্পীদের আয়োজনে দ্রোহের সংগীত পরিবেশন করা হয়৷
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob