গাইবান্ধায় স্বামীর মৃত্যুর খবরে স্ত্রীর মৃত্যু!

বায়েজীদ,পলাশবাড়ী (গাইবান্ধা) : দীর্ঘদিনের ভালবাসার সাজানো-গোছানো সংসারের অবসান ঘটিয়ে একই দিনে মাত্র ৪ ঘন্টার ব্যবধানে গাইবান্ধার সাদুল্লাপুরে স্বামীর মৃত্যুর পর...

Read moreDetails

লাখো জনতার শ্রদ্ধা-ভালোবাসায় দিনাজপুরের জামায়াত নেতা মাওলানা খোদা বক্সের জানাযা ও দাফন সম্পন্ন

  স্টাফ রিপোর্টার:আপামর জনমানুষের শ্রদ্ধা, ভালোবাসা, দোয়ায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন দিনাজপুর-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী, দিনাজপুর...

Read moreDetails

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ কর্তনের অভিযোগ, গাছ জব্দ প্রশাসনের

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় একটি বিদ্যালয়ে চারটি গাছ কর্তনের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ও স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় হরিপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ জানালে কর্তন করা গাছগুলো জব্দ করে প্রশাসন। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের অভ্যন্তরের চারটি গাছ কর্তন করা হয়েছে। এক ব্যক্তির তত্ত্বাবধানে গাছগুলো কর্তন করা হচ্ছে। কী কারণে গাছ কর্তন করা হচ্ছে- এ প্রশ্নের জবাবে গাছ কাটতে থাকা তিনি বলেন, স্থানীয় তানজির ভাইয়ের নির্দেশে গাছ কাটা হচ্ছে। এ সময় স্থানীয় ইউপি সদস্য গাছ কর্তনে বাধা দিলে ঘটনাস্থলে আসেন তানজির নামের ওই ব্যক্তি। তিনি নিজেকে বিদ্যালয়ের দাতা সদস্য হিসেবে পরিচয় দেন। এ ঘটনায় হরিপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেন স্থানীয় চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্বাস আলী। অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার বিদ্যালয় মাঠে থাকা চারটি আমগাছ আইন বহির্ভূতভাবে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্থানীয় লোকজনের কাছে বিক্রি করে দেয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাতিজা বেগম। বিদ্যালয়ের গাছগুলো কর্তনের বিষয়টি জানার পরেই স্থানীয় ইউপি সদস্য আব্বাস আলী গিয়ে গাছ কাটতে বাধা দেন। এদিকে, নিজেকে বিদ্যালয়ের দাতা সদস্য দাবি করে তানজির আহম্মেদ বলেন, এই বিদ্যালয়ের ৬৬ শতক জমি আমার দাদারা দিয়ে গেছেন। স্কুলের দখলে ছিল ৪০ শতক। আমি আমার জমিতে থাকা গাছ কেটেছি। গাছ বিক্রির টাকা আমরা বিদ্যালয়ের উন্নয়নের কাজে লাগাব। স্থানীয় ইউপি সদস্য আব্বাস আলী বলেন, স্থানীয়রা আমাকে বিষয়টি জানানোর পরেই আমি সেখানে গিয়ে গাছ কাটা বন্ধ করে দিয়েছি। পরে তানজির এসে বলেন জমি নাকি তার, গাছও তার। তিনি মিথ্যা বলছেন। আমি বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছি। এ বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাতিজা বেগমকে একাধিকবার ফোন করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান বলেন, বিষয়টি জানার পরেই প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে কর্তন করা গাছগুলো জব্দ করা হয়েছে। যারা গাছগুলো কেটেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। জসীমউদ্দীন ইতি

Read moreDetails

ঘন কুয়াশার চাদরে ঠাকুরগাঁও বাড়ছে শীতজনিত দুর্ভোগ

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে ক্রমেই বাড়ছে শীতজনিত দুর্ভোগ। জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে হিমেল হাওয়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঠাকুরগাঁও জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এতে চরম দুর্ভোগে পড়ছেন দরিদ্র-শ্রমজীবী মানুষ, তবে জেলা প্রশাসন বলছে- শীত মোকাবিলায় তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন। এদিকে, ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত নীলফামারীর সৈয়দপুর বিমান বন্দরের রানওয়েতে কোনো বিমান অবতরণ করতে পারেনি। বিমান বন্দরের ব্যবস্থাপক এ কেএম বাহাউদ্দিন জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তবে আপাতত ফ্লাইট বাতিলের কোনো সম্ভাবনা নেই। জানা গেছে, ঠাকুরগাঁও জেলায় আবহাওয়া অফিস না থাকায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাপ পরিমাপক যন্ত্র দিয়ে প্রতিদিন তাপমাত্রা রেকর্ড করে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, 'যত দিন যাচ্ছে ঠাকুরগাঁওয়ে শীতের তীব্রতা বাড়ছে। দুই দিন ধরে বেলা ৯টা থেকে ১০টার আগে সূর্যের দেখা মেলে না। এবার জেলায় শীতের তীব্রতা বেশি হতে পারে। তিনি জানান, কয়েকদিন ধরে ঠাকুরগাঁও জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকালে জেলা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, রাস্তা-ঘাট একেবারে ফাঁকা, মানুষজন নেই। কুয়াশার কারণে বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। শীতের তীব্রতার জন্য নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ কাজে যেতে পারছেন না। শ্রম বিক্রি করতে না পারায় দুর্ভোগে পড়েছেন তারা। শহরের হাজীপাড়া এলাকার সামসুল আলম বলেন, 'কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়েছে; সারাদিনই কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। ঠান্ডার কারণে আমি জ্বর-সর্দিতে আক্রান্ত হয়েছি।' কালিতলা এলাকার রিকশাচালক বসির উদ্দীন বলেন, 'ঠান্ডার কারণে এখন মানুষজন রিকশায় উঠতে চায় না। এ কারণে আমাদের আয়-রোজগার কমে গেছে। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।' ট্রাক চালক আজিম উদ্দীন আজাদ বলেন, 'অন্য বছরের মতো এবারও ঘন কুয়াশায় ঢাকা থাকছে ঠাকুরগাঁওয়ের জনপদ। তাই দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহের কারণে গাড়ি চালানো কষ্টকর হয়ে গেছে। শহরের হঠাৎপাড়ার শামীমা আক্তার, ডিসি বস্তির নজরুল ইসলাম, মুন্সিপাড়ার আমির হোসেন, হাজীপাড়া এলাকার শফিকুল জানান, কুয়াশার কারণে সকালে কিছুই দেখা যায় না। সূর্য ওঠে অনেক দেরিতে। এছাড়া সন্ধ্যার পরপরই প্রচন্ড ঠান্ডা অনুভূত হয়। এতে টেকাই বড় মুশকিল হয়ে পড়েছে তাদের। এখন পর্যন্ত কেউ তাদের শীতবস্ত্র দেয়নি। শীতের কারণে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিনই শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন জেলার মানুষ। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্ক মানুষের সংখ্যা বেশি বলে জানিয়েছেন ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ সাজ্জাদ হায়দার শাহীন। তিনি বলেন, 'প্রতিদিন শীতজনিত শ্বাসকষ্ট, ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে শিশু-বৃদ্ধ রোগীদের চাপ বাড়ছে। হাসপাতালে আসা রোগীদের মধ্যে ৭০ শতাংশই শিশু। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, 'জেলায় একটি আবহাওয়া অফিস দরকার, তাহলে আরও নির্ভুলভাবে তাপমাত্রা রেকর্ড করা যেত। কৃষিপ্রধান ঠাকুরগাঁও জেলার কৃষকদের আগাম সতর্কবার্তা প্রদান করা যেত।'...

Read moreDetails

মাদ্রাসার ছাত্রীর সাথে অশ্লিলতার অভিযোগে চিরিরবন্দর থানা কর্তৃক অবশেষে মাদ্রাসার অধ্যক্ষসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার ॥ চিরিরবন্দর উপজেলার ৭নং আউলিয়াপুকুর ইউনিয়নের অন্তর্গত বড় বাউল পারতৈড় গ্রামের বাসিন্দা মোঃ শফিকুল ইসলামের কন্যা ১০ম শ্রেণির...

Read moreDetails

গাইবান্ধায় হানাদার মুক্ত দিবস পালিত

রংপুর বিভাগীয় প্রতিনিধি: গতকাল ৭ ডিসেম্বর শনিবার গাইবান্ধা হানাদার মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও...

Read moreDetails

অধিকার আদায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য খানসামায় পথ নাটক অনুষ্ঠিত

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: অধিকার আদায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য দিনাজপুরের খানসামা উপজেলায় পথ নাটক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) দিনব্যাপী খানসামা...

Read moreDetails

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে নানা আয়োজনের মধ্যে দিয়ে জেলা প্রশাসক কর্তৃক বেসিক ফর গার্লস প্রকল্পের আওতায় স্কুল ওয়াশ ব্লক-কমন রুম এবং লার্নিং সেন্টারের শুভ উদ্বোধন হয়েছে

  স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেছেন, শিক্ষকদের মানুষ গড়ার কারিগর হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবেন। শিক্ষার্থীদের...

Read moreDetails

৭ ই ডিসেম্বর,পলাশবাড়ী হানাদারমুক্ত দিবস

বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা)  : দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ৭ ডিসেম্বর গাইবান্ধাবাসী পায় মুক্তির স্বাদ। এ দিনে...

Read moreDetails

দিনাজপুরে সংশপ্তক যুব সংঘের আয়োজনে মুগ্ধ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ সংশপ্তক যুব সংঘ এর উদ্যোগে দিনাজপুর ৪ নং উপশহর মাঠে ‘মুগ্ধ স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্টের...

Read moreDetails
Page 166 of 458 1 … 165 166 167 … 458

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.