Latest Post

সব ধরণের জ্বালানি তেলের দাম ঘোষণা

অক্টোবর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে দর অপরিবর্তিত রেখে অক্টোবর মাসের...

Read moreDetails

জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রস্তাবিত মেডিকেল কলেজ পরিদর্শনে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি দল

জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি \ দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান প্রস্তাবিত বেসরকারি ‘ইম্পেরিয়াল মেডিকেল কলেজ’ পরিদর্শন করেছেন স্বাস্থ্য শিক্ষা...

Read moreDetails

পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

  রুকুনুজ্জামান, প্রতিনিধি, পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে বাবলি আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী...

Read moreDetails

২৩৫ ইউনিটে ৫০৬ কোটি টাকার বিল! বিলিং ব্যবস্থায় গলদ কোথায়?

কম্পিউটার টাইপিংয়ের ভুলে অস্বাভাবিক বিল—দায় এড়াতে পারছে না পল্লী বিদ্যুৎ | ডিজিএমসহ ৪ জনকে শোকজ | যাচাই ছাড়াই গ্রাহকের হাতে...

Read moreDetails

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত পরবিশে নশ্চিতিে ঢাকা ওয়াসা বদ্ধপরকির

  জনস্বাস্থ্য সুরক্ষা এবং নাগরিকদের জন্য ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ঢাকা ওয়াসা বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ ((সংশোধনী ২০২৬)) এর প্রাসঙ্গিক বিধান যথাযথভাবে কার্যকর করার ওপর গুরুত্বারোপের পাশাপাশি ঢাকা ওয়াসার সকল কার্যালয়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত পরিবেশ নিশ্চিতকরণের দাবির প্রেক্ষিতে সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) এ কে এম ফজলুল হক। বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর ওয়াসা ভবনে ঢাকা ওয়াসা এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পূউর-ডর্‌প এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ঢাকা ওয়াসার সকল কার্যালয়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডর্‌পের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী জেবা আফরোজা। তিনি বলেন, বাংলাদেশে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর একটি বড় অংশ তামাকজাত দ্রব্য ব্যবহার করে এবং কর্মক্ষেত্র, পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে বিপুলসংখ্যক মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন। গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে (GATS) ২০১৭ অনুযায়ী, বাংলাদেশে প্রায় ৩ কোটি ৭৮ লক্ষ প্রাপ্তবয়স্ক তামাকজাত দ্রব্য ব্যবহার করেন। একই জরিপ অনুযায়ী প্রায় ৩ কোটি ৮৪ লক্ষ প্রাপ্তবয়স্ক কর্মক্ষেত্রসহ পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার হন। শতাংশে হিসেব করলে, কর্মক্ষেত্রের অভ্যন্তরীণ এলাকায় ৪২ দশমিক ৭ শতাংশ, পাবলিক পরিবহনে ৪৪ শতাংশ এবং রেস্তোরাঁয় প্রায় ৪৯ শতাংশ প্রাপ্তবয়স্ক পরোক্ষ ধূমপানের সংস্পর্শে এসেছেন। এমনকি ২০২৩ সালে পরোক্ষ ধূমপানের কারণে বিশ্বে প্রায় ১৭ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে বলে দ্য ল্যানসেট-এর এক গবেষণায় উঠে এসেছে। তাই প্রত্যক্ষ ধূমপানের মতো পরোক্ষ ধূমপানও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এবং এর প্রভাব থেকে কর্মক্ষেত্র ও জনসমাগমস্থলকে সুরক্ষিত রাখা জরুরি। জেবা আফরোজা আরও বলেন, তামাক ব্যবহারজনিত রোগ ও অকালমৃত্যু দেশের জনস্বাস্থ্য ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে। প্রতিবছর তামাকজনিত রোগে প্রায় ২ লক্ষ মানুষের অকাল মৃত্যু ঘটে এবং তামাক ব্যবহারের কারণে স্বাস্থ্যসেবা ব্যয় ও উৎপাদনশীলতা হ্রাসসহ সামগ্রিক অর্থনৈতিক ক্ষতির পরিমাণ প্রায় ৮৭ হাজার কোটি টাকা। তামাক নিয়ন্ত্রণকে জনস্বাস্থ্য সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে ঢাকা ওয়াসার এ উদ্যোগ দেশের অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভায় সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার সচিব মুহাম্মদ আবদুল হাই মিল্টন। তিনি বলেন, ২০২৬ সালের বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণীতে উল্লেখ করা হয়েছে, “তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোর ও ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর।” তিনি আরও বলেন, পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিষিদ্ধকরণ সরকারের এ অঙ্গীকার বাস্তবায়নেরই অংশ।...

Read moreDetails
Page 138 of 9113 1 … 137 138 139 … 9,113
WordPress SEO Services Agency WordPress SEO Services Agency WordPress SEO Services Agency
ADVERTISEMENT

ট্রেন্ডিং খবর

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.