অবতরণ করার সময় উল্টে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে এক ইঞ্জিন বিশিষ্ট একটি বিমান।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস সমুদ্র সৈকতে এ দুর্ঘটনা ঘটে।
ওই বিমানটিতে পাইলটসহ দু’জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
বিমানটি দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে বিমানটি অবতরণ করার সময় পানির কাছাকাছি চলে যায় এসময় পেছনের দিক নিচু হয়ে পানি সংস্পর্শে এলে বিমানটি উল্টে যায়।






