প্রেস রিলিজ
আইআইডিএফসি’র প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান জনাব মো. মতিউল
ইসলাম- এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলাইহি রাজিউন।
বাংলাদেশের প্রথম অর্থ সচিব জনাব মো. মতিউল ইসলাম আর্থিক খাতকে
গড়ে তোলায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি দেশের আর্থিক
ব্যবস্থাকে পুনর্গঠন এবং ব্যাংক জাতীয়করণের পরিকল্পনা বাস্তবায়ন
করেন। যথাক্রমে ছিলেন এবি ব্যাংক লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং
অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, আইআইডিএফসি পিএলসি,
ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড-এর
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এছাড়াও কর্মজীবনে শিল্প মন্ত্রণালয়ের সচিব,
বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক এবং ভিয়েনা ও ভারতের
ইউনিডো’র গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন তিনি।
আর্থিক খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ, ২০১১ সালে তিনি ডেইলি স্টার
লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-এ সম্মানিত হন।
তিনি সততা, নেতৃত্ব ও দেশপ্রেমের যে দৃষ্টান্ত রেখে গেছেন, তা ভবিষ্যৎ
প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
নড়াইল সদর থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও ৫০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার
নড়াইল সদর থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও ৫০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইল সদর থানা...







