Saturday, November 28, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশ

আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির আগে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ঘিরে জনদুর্ভোগ

admin by admin
November 12, 2025
in বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 7 mins read
0 0
A A
0
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

“এই একটা গাড়িই আমার সম্বল ছিল। আমি এখন একবারে পথে বইসা গেছি। এই গাড়ি ছাড়া আমার চলার কোনো পথ নাই। কে বা কারা এই কাজ করছে আমরা জানি না। আমার গাড়ির সাথে কারো কোনো শত্রুতা নাই, কোনো রাজনৈতিক দলের সাথেও জড়িত না আমি”।

এই কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন আজ ভোরে আশুলিয়ায় আলীফ পরিবহনের যে বাসটিতে আগুন দেওয়া হয়েছে সেটির মালিক মো. সোহেল।

বুধবার ভোরে পৌনে চারটার দিকে বাসটিতে অগুন লাগিয়ে দেওয়া হলে এটি পুড়ে কয়লা হয়ে যায়। এ ঘটনায় দোষীদের বিচার ও ক্ষতিপূরণ দাবি করেন বাসটির মালিক।

শুধু আশুলিয়াতেই নয়, গাজীপুরেও তিনটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে।

বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় আজ বুধবারসহ তিনদিন ধরে অন্তত ১৩টি বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পরিবহন শ্রমিক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের জীবনে এসব ঘটনা প্রভাব পড়েছে।

এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বুধবার জানিয়েছে, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি।

ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে এরই মধ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি র‍্যাব ও বিজিবি সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।

২০২৪ সালের অগাস্টের আন্দোলনের সময় সংঘটিত ‘মানবতাবিরোধী অপরাধের ঘটনায়’ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় কবে হবে সেটি আগামীকাল বৃহস্পতিবার নির্ধারণ করার কথা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের।

এরই মধ্য বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করায় বৃহস্পতিবার ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

অন্যদিকে আওয়ামী লীগ নেতারা দাবি করছেন, পরিস্থিতি যাই হোক না কেন তারা এ কর্মসূচির মাধ্যমে ঢাকাকে বিচ্ছিন্ন করে দেবেন।

এই পরিস্থিতিতে স্কুলসহ বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে বৃহস্পতিবার অনলাইন ক্লাস নেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।

বিবিসি বাংলার অন্যান্য সংবাদ

  • ‘লকডাউন’ রুখে দেওয়ার ঘোষণা পুলিশের, কী করবে আওয়ামী লীগ?১২ নভেম্বর ২০২৫
  • হঠাৎ যেভাবে ধানমন্ডির ভোটার হলেন আসিফ মাহমুদ১০ নভেম্বর ২০২৫
  • বডি ক্যামেরা কেনা নিয়ে ‘লুকোচুরি’, ভোটের আগে পৌঁছানো নিয়ে শঙ্কা৮ ঘন্টা আগে
একটি বাসে আগুন জ্বলছে, রাতের ছবি

ছবির উৎস,ABUL HASAN

ছবির ক্যাপশান,বুধবার ভোরে গাজীপুর সিটি করপোরেশনের বাসন ও কাশিমপুর থানা এলাকা এবং শ্রীপুরে পৃথক স্থানে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা

বাসে আগুন

স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন

বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

আশুলিয়ায় আলীফ পরিবহনের যে বাসটিতে বুধবার ভোররাতে আগুন দেওয়া হয়েছে সেটি স্থানীয় সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে দাঁড় করিয়ে রাখা ছিল। সেখানেই দুর্বৃত্তরা বাসে আগুন দেয় বলে জানান ওই বাসের চালক মো. সাত্তার।

ওই সময় তিনি বাসের ভেতরেই ঘুমিয়ে ছিলেন বলে জানান মি. সাত্তার।

“ভোররাতে হঠাৎ আগুনের তাপ এসে আমার গায়ে লাগছে। চোখ খুইলা দেখি আগুন। আমি জানালা দিয়া লাফ দিয়া নামছি। এগুলা অটোগ্লাস, হাত দিয়া টান দিলেই খুলে যায়। দেখি হেলমেট পরা চারজন আসছে। সিকিউরিটি ডাকছিলাম, তারা (হেলমেট পরা ব্যক্তিরা) গুলি করলে গার্ডরা আসে নাই,” বলেন মি. সাত্তার।

এদিকে, গাজীপুর সিটি করপোরেশনের বাসন ও কাশিমপুর থানা এলাকা এবং শ্রীপুরে পৃথক স্থানে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিসংযোগ করেছে কে বা কারা। এসব ঘটনায় বাস পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বুধবার ভোর সাড়ে চারটার দিকে বাসন থানার ভোগড়া বাইপাসের পাশে পেয়ারা বাগান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভোগড়ার মডার্ন ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ইকবাল হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা নিরাপত্তার স্বার্থে প্রথমে পুলিশকে জানাই।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিস একসঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরো জানান, আগুন দেওয়ার সময় বাসে কোনো লোক ছিল না। ধারণা করা হচ্ছে, রাতে হয়ত বাসটি সড়কের পাশে পার্ক করে রেখে দেওয়া হয়েছিল।

এদিকে, শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকায় ভোর চারটা ৫০ মিনিটে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কালিয়াকৈর-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এছাড়া উত্তরায় পারটেক্স গ্রুপের একটি মাইক্রোবাসে অগুনের ঘটনা ঘটেছে। তবে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাসলিমা আক্তার বিবিসি বাংলাকে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন লেগেছে।

এদিকে, রাজধানীর কাকরাইল মোড় সংলগ্ন রমনা থানার সামনে পুলিশের একটি সিঙ্গেল কেবিন পিক-আপ গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটি বিকল হলে তা মেরামতের জন্য মেকানিক আনা হয়। পরবর্তীতে গাড়িটি সারানোর জন্য বারবার চেষ্টা করেও চলাচল উপযোগী করা সম্ভব হয়নি।

মি. রহমান জানিয়েছেন, এক পর্যায়ে গাড়ির ইঞ্জিন গরম হয়ে গাড়িটিতে আগুন ধরে গেলে মেকানিক সামান্য আহত হন। প্রকৃতপক্ষে এটা নিছক একটি দুর্ঘটনা।

এ নিয়ে কোনো প্রকার বিভ্রান্তি না ছড়ানোর জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।

নিরাপত্তা জোরদার

বুধবার সকাল থেকে শাহবাগে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টাল, হাইকোর্ট এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকা এবং মিন্টু রোডে বিজিবি সদস্যদের নিরাপত্তায় নিয়োজিত থাকতে দেখা যায়।

এছাড়া কাকরাইলসহ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ ও র‍্যাবের সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।

উদ্ভুত প্রেক্ষাপটে ঢাকা ও আশেপাশের জেলাগুলোর আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানিয়েছেন, ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ এবং গাজীপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

রাজধানীতে ১২ প্লাটুন এবং ঢাকার বাইরে আরো দুই প্লাটুনসহ মোট ১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে।

বিজিবি সদস্যরা দাঁড়িয়ে আছেন, পেছনে তাদের একটি এপিসি

ছবির উৎস,BGB

ছবির ক্যাপশান,আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা

অনলাইনে ক্লাস, পেছানো হয়েছে পরীক্ষা

ঢাকার মোহাম্মদপুরের ইকবাল রোডের প্রিপারেটরি স্কুলের সামনে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় দুইটি পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে সকাল থেকেই স্কুলের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন পুলিশ ও র‍্যাব সদস্যরা।

স্কুলের বেশ কয়েকজন অভিভাবক ও শিক্ষকের সাথে কথা বলে জানা গেছে, এ ঘটনার পর বুধবারের অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে আজ স্কুলে শিক্ষার্থী আসায় ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

এই পরীক্ষার সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন স্কুলের একজন শিক্ষক।

নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি এবং রায়কে ঘিরে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল সব শিক্ষা কার্যক্রম অনলাইনে পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে।

ইংরেজি মাধ্যমের ইউরোপীয়ান স্ট্যান্ডার্ড স্কুল, সানবীম স্কুল আগামীকাল বৃহস্পতিবার সব শিক্ষা কার্যক্রম অনলাইনে অনুষ্ঠিত হবে বলে শিক্ষার্থীদের জানিয়েছে।

এদিকে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি মঙ্গলবারই জরুরি এক নোটিশে, ১২ ও ১৩ই নভেম্বরের সব ক্লাস ও পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করার কথা জানিয়েছে।

একইসাথে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পরদিনের অর্থাৎ ১৪ই নভেম্বরের ক্লাস ও পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানাবে প্রতিষ্ঠানটি।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শাটল সার্ভিস ও সব রুটের বাস সার্ভিস বন্ধ থাকবে বলেও জানিয়েছে এই বিশ্ববিদ্যালয়।

গত সোমবার শান্তা-মারিয়াম বিশ্ববিদ্যালয়েরই একটি বাসে ধানমন্ডিতে অগ্নিসংযোগ করেছিল দুর্বৃত্তরা।

এদিকে, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ১৩ই নভেম্বরের সব ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে।

আশুলিয়ায় আলীফ পরিবহনের আগুনে পোড়া বাস

ছবির উৎস,MAHFUZUR RAHMAN NIPU

ছবির ক্যাপশান,আশুলিয়ায় আলীফ পরিবহনের যে বাসটিতে ভোররাতে আগুন দেওয়া হয়েছে সেটি স্থানীয় সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে ছিল

অগ্নিসংযোগ-ককটেল বিস্ফোরণ কী অর্থ বহন করছে

অপরাধ বিশ্লেষকরা বলছেন, প্রকাশ্যে হত্যা, বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে- এতে কোনো সন্দেহ নাই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল‍্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, “এক পক্ষ অপর পক্ষকে দোষারোপ করছে বলে দুর্বৃত্তরা পার পেয়ে যাচ্ছে। এই দোষারোপের মধ্যে আমরা আর কতকাল থাকবো?”

বিশ্লেষকরা বলছেন, ২০১৩ সালে নির্বাচনের আগে এভাবে যানবাহনে অগ্নিসংযোগ করা হতো। আবারও সেই ধরনের পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে কি না এমন শঙ্কা প্রকাশ করেন তারা।

আইনশৃঙ্খলা পরিস্থিতির সাথে নির্বাচনের সরাসরি সম্পর্ক রয়েছে উল্লেখ করে মি. হক বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী না হলে তখন সাধারণ মানুষের বা ভোটারদের নির্বাচনে অংশগ্রহণের জায়গায় নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি হওয়ার যথেষ্ঠ সুযোগ আছে”।

রাজনৈতিক দলগুলোর জনজীবনকে জিম্মি করে দাবি আদায়ের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে তাগিদ দিয়েছেন এই বিশ্লেষক।

যদিও দুই- একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছে পুলিশ।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, পহেলা নভেম্বর থেকে ১১ই নভেম্বর পর্যন্ত ১৫টি স্থানে ২৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কোথাও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

“তবে এগুলো খুবই নিম্নমানের, দেশীয়ভাবে তৈরি। পটকার মতো। এগুলো নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা কাজ করছি, যারা এসবের সাথে জড়িত তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে,” বলেন মি. রহমান।

অক্টোবর মাস ও ১১ই নভেম্বর পর্যন্ত ১৭টি মামলা হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। এগুলোতে ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার বলেছেন, “১৩ই নভেম্বর নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই। ঢাকার মানুষ, সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ আমরা সবাই মিলে এটি রুখে দেবো। ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে”।

Views: 241

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

চরমোনাইতে অগ্রহায়নের বাৎসরিক মাহফিলে  লাখো মুসল্লির অংশগ্রহণে দেশের বৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত।

চরমোনাইতে অগ্রহায়নের বাৎসরিক মাহফিলে লাখো মুসল্লির অংশগ্রহণে দেশের বৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত।

by admin
November 28, 2026
0
10

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার বাদজুমা, মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই, আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে...

ডিসেম্বর ঘিরে অপতৎপরতা ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি

ডিসেম্বর ঘিরে অপতৎপরতা ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি

by admin
November 28, 2026
0
11

ডিসেম্বর ঘিরে গুজব ও অপতৎপরতা রুখে দিতে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায়...

দিবালোক’র ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিবালোক’র ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

by admin
November 28, 2026
0
11

ফখরুদ্দিন হৃদয় ঝিনাইদহে ঝিনাইদহের শৈলকুপায় দিবালোক-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । ২৭ নভেম্বর (শুক্রবার)...

গাজীপুরের কালিগঞ্জে ১০০ ডাস্টবিন বিতরণ

গাজীপুরের কালিগঞ্জে ১০০ ডাস্টবিন বিতরণ

by admin
November 26, 2026
0
7

সঞ্জয় কান্ত শীল, বিশেষ প্রতিনিধি কালিগঞ্জ, গাজীপুর।। গাজীপুরের কালীগঞ্জে কালিগঞ্জ পৌরসভা কর্তৃক, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম এর অংশ...

৷৷ মজুরি বোর্ড কর্তৃক গার্মেন্টস শ্রমিকদের জন্য বেতন বৃদ্ধিতে   প্রধানমন্ত্রীকে অভিনন্দন

৷৷ মজুরি বোর্ড কর্তৃক গার্মেন্টস শ্রমিকদের জন্য বেতন বৃদ্ধিতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন

by admin
November 26, 2026
0
28

সঞ্জয় কান্ত শীল বিশেষ প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর) গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি করায় গাজীপুরের কালীগঞ্জে হা-মীম গ্রুপের কর্মরত শ্রমিকরা মাননীয় প্রধানমন্ত্রী...

দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন  ৫০ লাখ টাকা

দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা

by admin
November 26, 2026
0
11

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ধরে মানুষের সুখ-দুঃখ, সমাজের নানা অসংগতি, জনদুর্ভোগ ও সম্ভাবনার কথা সংবাদমাধ্যমে তুলে ধরেছেন তিনি। অথচ আজ নিজেই...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • এতিম বাচ্চাদের সাথে জন্মদিন কাটালেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিশাল November 28, 2026
  • দিনাজপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত November 28, 2026
  • বগুড়া শেরপুরে দুবলাগাড়ী ঈদগাহ মাঠের সভাপতি খোকা ও সাধারন সম্পাদক বাবলুসহ ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন November 28, 2026
  • চরমোনাইতে অগ্রহায়নের বাৎসরিক মাহফিলে লাখো মুসল্লির অংশগ্রহণে দেশের বৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত। November 28, 2026
  • ডিসেম্বর ঘিরে অপতৎপরতা ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি November 28, 2026
  • দিবালোক’র ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত November 28, 2026
  • সাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন November 26, 2026
  • কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতা পদত্যাগ November 26, 2026
  • গাজীপুরের কালিগঞ্জে ১০০ ডাস্টবিন বিতরণ November 26, 2026
  • ৷৷ মজুরি বোর্ড কর্তৃক গার্মেন্টস শ্রমিকদের জন্য বেতন বৃদ্ধিতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন November 26, 2026
  • দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা November 26, 2026
  • ভোলাহাটে পাবলিক ক্লাবের ঐতিহ্যবাহী প্রাইজমানী ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন ফুটবল উন্মাদনায় মুখর ক্লাব মাঠ, উদ্বোধনী ম্যাচে গোলশূন্য ড্র November 26, 2026
  • পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা November 26, 2026
  • ২০০৪ সালের মামলা: ২২ বছর ধরে পলাতক বোরহান উদ্দিন, পুলিশি হয়রানির শিকার নির্দোষ পরিবার November 26, 2026
  • দিশেহারা আলু চাষিদের অবস্থা November 26, 2026
  • ময়নামতি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম নিলেন আনোয়ার হোসেন November 26, 2026
  • বিএনপি-জামাত সন্ত্রাসির মাধ্যমে নডাইলসহ সাডাদেশে সংখ্যালঘু ও বিভিন্ন মানুষ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত নিউইর্য়কে November 26, 2026
  • কুড়িগ্রাম জাসদের সহ-সভাপতি লুৎফর রহমান বাচ্চুর মৃত্যুতে জাসদের শোক November 26, 2026
  • নিউইয়র্কে ইউনাইটেড হিন্দুজ’র সমাবেশে উস্কানীমূলক বক্তব্যের পর দৌড়ে আত্মরক্ষা জয়দেব গাইনের November 26, 2026
  • সন্তানদের প্রতিষ্ঠিত করার পরও কেন তারা মানবিক হতে শেখে না? November 26, 2026
  • ডিসেম্বরকে ঘিরে মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা জারি November 26, 2026
  • ভোলাহাটে পাবলিক ক্লাবের ঐতিহ্যবাহী প্রাইজমানী ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন ফুটবল উন্মাদনায় মুখর ক্লাব মাঠ, উদ্বোধনী ম্যাচে গোলশূন্য ড্র November 26, 2026
  • যশোরে ইজতেমা শুরু শুক্রবার, থাকবে দেশি-বিদেশি মুসল্লি November 26, 2026
  • জামালগঞ্জ এলাকায় বিআইডব্লিউটিএ’র ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়, শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন November 26, 2026
  • হাতিয়ায় তথ্য সংগ্রহে গিয়ে হেনস্তার দুই সাংবাদিক November 26, 2026
  • পীরযাত্রাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম কিনলেন মিজানুর রহমান November 26, 2026
  • এনসিটিবির সাথে বিদ্যালয়ের গভীর সংযোগ যে কারণে জরুরি November 26, 2026
  • জয়পুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা November 26, 2026
  • জয়পুরহাটে ১৬টি দল নিয়ে ‘একাডেমী কাপ ফুটবল টুর্নামেন্ট’ শুরু November 26, 2026
  • কালিহাতি কেন্দ্রীয় জয় কালীবাড়ি মন্দিরে মহা বৈষ্ণব সেবার আয়োজন। November 26, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      এতিম বাচ্চাদের সাথে জন্মদিন কাটালেন ছাত্রদলের  সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিশাল

      এতিম বাচ্চাদের সাথে জন্মদিন কাটালেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিশাল

      November 28, 2026
      দিনাজপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

      দিনাজপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

      November 28, 2026
      বগুড়া শেরপুরে দুবলাগাড়ী ঈদগাহ মাঠের সভাপতি খোকা ও সাধারন সম্পাদক বাবলুসহ ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

      বগুড়া শেরপুরে দুবলাগাড়ী ঈদগাহ মাঠের সভাপতি খোকা ও সাধারন সম্পাদক বাবলুসহ ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

      November 28, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d