দিনাজপুর প্রতিনিধি
আগামী নির্বাচনে প্রতিবন্ধী নারীদের রাজনৈতিক অংশগ্রহন এবং
অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সুযোগ ও চ্যালেঞ্জ, রাজনৈতিক প্রক্রিয়ায়
প্রতিবন্ধী নারীদের নেতৃত্বসহ নানান বিষয়ে প্রতিবন্ধী নারীদের জাতীয়
পর্যায়ের উপদেষ্টা কমিটির সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে দিনাজপুর প্রেসক্লাবে উইমেন উইথ
ডিজএ্যাবিলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডাব্লিউডিডিএফ) ঢাকার
আয়োজনে, উইমেন্স ফান্ড এশিয়া (ডব্লিউএফএ) সমর্থিত এবং কমিউনিটি
ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) দিনাজপুরের কারিগরি সহায়তায় এই
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আগামী জাতীয় নির্বাচনে
প্রতিবন্ধীদের ভোট প্রদানের সুযোগ—সুবিধা প্রদানে উদ্যোগ গ্রহনসহ
নানান বিষয় উঠে আসে।
অনুষ্ঠানের প্রথম ধাপে আগামী নির্বাচনে প্রতিবন্ধী নারীদের রাজনৈতিক
অংশগ্রহন এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সুযোগ ও চ্যালেঞ্জ, রাজনৈতিক
প্রক্রিয়া প্রতিবন্ধী নারীদের নেতৃত্ব, এডভোকেসি এবং প্রতিনিধিত্বকে
শক্তিশালী করা এবং প্রতিবন্ধীতার কারনে পরিবার, সমাজ, রাষ্ট্রীয়ভাবে জীবন—
জীবিকার সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় ধাপে বিশ্ব সাদা ছবি নিরাপত্তা দিবস—২০২৫ এর তাৎপর্য ও
গুরুত্ব, দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচলের অধিকার ও স্বাধীতা সম্পর্কে সচেতনতা
প্রচার এবং সাদা ছড়ি নিরাপত্তা দিবসের বৈশ্বিক ও জাতীয় গুরুত্ব নিয়ে
আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা
কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুনির হোসেন, অতিরিক্ত জেলা নির্বাচন
কর্মকর্তা মো. আফতাব উজ্জামান ও দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক
গোলাম নবী দুলাল। সিডিএ দিনাজপুরের সহায়তায় গঠিত দিনাজপুর জেলা
প্রতিবন্ধী ফেডারেশনের সদস্য জাকিয়া সুলতানা লাভলীর সভাপতিত্বে ও সহায়ক
(ভিন্নভাবে সক্ষম ডেক্স) সিডিএ’র অনামিকা পান্ডের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর প্রতিবন্ধী সংস্থার মো. আশরাফুল আলম।








